নতুন ট্যাগলাইন নিয়ে লোকসভা নির্বাচনের প্রচারে নামছে মোদী সরকার

আর বেশিদিন বাকী নেই। মাসখানেকের মধ্যে ঘোষণা হয়ে যাবে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট।

আর বেশিদিন বাকী নেই। মাসখানেকের মধ্যে ঘোষণা হয়ে যাবে লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ফের একবার নির্বাচনে জিতে ক্ষমতায় ফিরতে চাইছে। আর সেজন্য নতুন করে প্রস্তুতি নিয়ে কোমর বেঁধে নামছেন নরেন্দ্র মোদী-অমিত শাহরা। আর তাই তৈরি হয়েছে নতুন ট্যাগলাইন - 'নামুমকিন অব মুমকিন হ্যায়' (অসম্ভবও এখন সম্ভব)।

শুরু হবে নতুন প্রচার

শুরু হবে নতুন প্রচার

এই নিয়ে বিজ্ঞাপনী প্রচারও এবার শুরু হল বলে। বিভিন্ন মন্ত্রক থেকে প্রয়োজনীয় তথ্য দেওয়া শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন মন্ত্রককে সরকারের কাজের খতিয়ানের ইতিবাচক দিকগুলি পেশ করতে বলা হয়েছে।

মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা

মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা

কেন্দ্রের সরকার প্রচার শুরু করবে লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার পরই। প্রচারের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা হবে। সরকার এই পাঁচ বছরে কোন কোন দিকে উন্নতির চেষ্টা করেছে তা জানানো হবে।

কোন কোন প্রকল্পে জোর

কোন কোন প্রকল্পে জোর

এক্ষেত্রে আয়ুষ্মান ভারত, উজ্জ্বলা যোজনা, আবাস যোজনা, বেটি বাঁচাও বেটি পড়াও, জনধন যোজনা, কিষাণ ক্রেডিট কার্ড সহ নানা সরকারি প্রকল্পের উল্লেখ নতুন প্রচারে থাকবে বলে জানা গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+