Mann Ki Baat: মাস্ক পরুন, বারবার হাত ধুয়ে নিন, দেশবাসীকে সতর্ক থাকার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

Mann Ki Baat: মাস্ক পরুন, বারবার হাত ধুয়ে নিন, দেশবাসীকে সতর্ক থাকার বার্তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর

বছরের শেষ মনকি বাত অনুষ্ঠানে দেশবাসীকে করোনা নিয়ে সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেশবাসীকে মাস্ক পরে থাকা এবং বারবার হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন। ফের চোখ রাঙাচ্ছে করোনার নতুন ভ্যারিয়েন্ট। ইতিমধ্যেই চিন থেকে ভারতে চলে এসেছে সেই ভ্যারিয়েন্ট। তাই উৎসবের আমেজে মাতলেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সতর্ক থাকার বার্তা মোদীর

সতর্ক থাকার বার্তা মোদীর

বছরের শেষ মনকি বাত অনুষ্ঠানে দেশবাসীকে সতর্ক থাকার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ফের উঁকি দিচ্ছে করোনা। বড়দিনের উৎসবে গা ভাসানোর আগে সতর্ক থাকুন সকলে। আবার সেই মহামারির সময়ের সতর্কতায় ফিরে যান। বারবার হাত ধুয়ে নিন। মাস্ক পরুন। অর্থাৎ উৎসবের আনন্দে গা ভাসালেও সচেতন থাকার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। গত কয়েকদিন ধরেই ভারতে থাবা বসিয়েছে চিনের করোনার নতুন ভ্যারিয়েন্ট থাবা বসিেয়ছে দেশে। ভারতের একাধিক রাজ্যে পাওয়া গিয়েছে সেই বিএফ.৭।

চিনে বাড়ছে করোনা

চিনে বাড়ছে করোনা

চিনে করোনা সংক্রমণ ভয়াবহ আকার নিয়েছে। করোনার নতুন ভ্যারিয়েন্টের থাবার হু হু করে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। পরিস্থিতি সামল দিতে হিমসিম খাচ্ছে জিনপিং সরকার। ঘরে ঘরে করোনা থাবা বসিয়েছে বলে তথ্য প্রকাশ্যে আসছে। এক সংখ্যক মানুষ করোনা আক্রান্ত হয়েছেন যে তথ্য গোপন করছে জিনপিং সরকার এমনই অভিযোগ উঠেছে। শেষে করোনা আক্রান্তের সংখ্যা প্রকাশ করা বন্ধ করে দিল বেজিং।

কী বার্তা দিলেন মোদী

কী বার্তা দিলেন মোদী

বছরের শেষ মনকি বাত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী দেশবাসীকে সতর্ক করে বলেছেন, 'এখন অনেকেই ছুটির মেজাজ রয়েছেন। আপনারা এই উৎসবে অনেক আনন্দ করুন, তবে সতর্ক থাকুন। দুনিয়ার বেশকিছু দেশে করোনা বাড়ছে। এই পরিস্থিতিতে আমাদের মাস্ক পরা এবং হাত ধোয়ার মতো সাবধানতাগুলি আরও বেশি করে মানতে হবে। সাবধান থাকলেই, সুরক্ষিত থাকা যাবে। উৎসবের উল্লাসে বাধা পড়বে না।'

দেশ জুড়ে সতর্কতা জারি

দেশ জুড়ে সতর্কতা জারি

গত কয়েকদিন ধরে দফায় দফায় বৈঠক করেছেন মন্ত্রী থেকে প্রশাসনিক প্রধানরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী নিজে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। প্রধানমন্ত্রী মোদী উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। ইতিমধ্যেই কেন্দ্র করোনার নতুন ন্যাজাল ভ্যাকসিনের অনুমোদন দিয়েছে। ভারত বায়োটেকের এই ন্যাজাল ভ্যাকসিন দেশের সব বেসরকারি হাসপাতালে পাওয়া যাবে। যারা কোভ্যাক্সিন বা কোভিশিল্ডের দুটি ডোজ নিয়েছেন তাঁরা সকলেই এই ভ্যাকসিন নিতে পারবেন। ১৮ বছর বয়স থেকে সব বয়সীরাই এই ভ্যাকসিন নিতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+