Narendra Modi: 'ধর্মের নামে ভেদাভেদ আমি করি না', বারাণসীতে দলীয় নেতাদের বার্তা প্রধানমন্ত্রী মোদীর

লোকসভা ভোটের দ্বিতীয় কেন্দ্র বারাণসীতে প্রার্থী হয়েছেন প্রধানমন্ত্রী মোদী। এই নিয়ে তৃতীয়বার তিনি প্রার্থী হয়েছেন তিনি। গতকাল মনোনয়ন জমা দেওয়ার পর ২০ রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বৈঠক করেন তিনি। সেই বৈঠকে ধর্মীয় ভেদাভেদের উর্ধ্বে উঠে মানুষের জন্য কাজ করার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেছেন ধর্মের নামে ভেদাভেদ করা তাঁর অভ্যাস নয়। তিনি বলেছেন যেদিন থেকে হিন্দু-মুসলিম ভেদাভেদ তিনি করবেন সেদিন থেকে জনপ্রিতিনিধির আসনে বসার যোগ্যতা তিনি হারাবেন। কাজেই হিন্দু-মুসলিম ভেদাভেদ করে ভোট আদায় করা তাঁর কাজ নয়। তিনি বলেছেন মানুষের প্রতি তাঁর বিশ্বাস রয়েছে।

Narendra Modi

প্রধানমন্ত্রী মোদী এদিন বলেছেন তিনি বিশ্বাস করেন মানুষ তাঁকে এমনিতেই ভোট দেবেন। তার জন্য হিন্দু-মুসলিম করার প্রয়োজন হবে না। যেদিন হিন্দু-মুসলিম তিনি করবেন সেদিন থেকে আর জনপ্রতিনিধি পদে বসার যোগ্যতা থাকবে না তাঁর এমনই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেদিন তাঁর পদ থেকে সরে যাওয়ার দিন চলে আসবে বলে এদিন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মোদী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এদিন বলেছেন ধর্মের নামে ভেদাভেদ তৈরি করে ভোট ব্যাঙ্ক বাড়ানো তাঁর স্বভাব বা আচরকণ নয়। মানুষের উপরে বিশ্বাস রেখেই তিনি এতোদিন জিতে এসেছেন। এবারও তাঁর বিশ্বাস রয়েছে মানুষের উপর। মানুষ তাঁকে ভালবাসে বলেই বারবার জয়ী করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগে রাজস্থানে নির্বাচনী প্রচাকে কংগ্রেস মোদীকে নিশানা করে বলেছিলেন ধর্মের ভেদাভেদ তৈরি করে বিজেপি ভোট ব্যাঙ্ক ভারী করতে চাইছে। এদিকে রাজস্থানে নির্বাচনী প্রচারে গিয়ে কংগ্রেসকে পাল্টা নিশানা করে মোদী বলেছিলেন, কংগ্রেস বারবার দাবি করে এসেছে দেশের সম্পদের উপর প্রথম অধিকার নাকি মুসলিমদের। তাহলে কি এবার আপনাদের সম্পত্তি কেড়ে নিয়ে অনুপ্রবেশকারীদের হাতে তুলে দিতে চাইছে কংগ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+