কংগ্রেসের দুর্নীতি ধরে ফেলেছি তাই এতো দুর্নাম, বিস্ফোরক প্রধানমন্ত্রী মোদী
কর্নাটকে ভোটের প্রচারে এসে দুর্নীতি ইস্যুতে কংগ্রেসকে তীব্র আক্রমণ প্রধানমন্ত্রী মোদীর। তিনি কটাক্ষ করে বলেছেন দুর্নীতি ধরে ফেলেছি বলেই কংগ্রেসের চক্ষুশূল। কংগ্রেস আমাকে ঘৃণা করে কারণ আমি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করি।
প্রসঙ্গত উল্লেখ্য মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই গোটা দেশে অবিজেপি দলগুলির বিরুদ্ধে এজেন্সি তৎপরতা শুরু হয়েছে। কংগ্রেস থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, আরজে়ডি। একের পর এক অবিজেপি দলগুলির বিরুদ্ধে ইডি-সিবিআই কাজ করতে শুরু করেছে।

জেল খাটতে হয়েছে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে। সোনিয়া গান্ধী-রাহুল গান্ধীকে ইডি জেরা করেছে। এমনকী প্রিয়াঙ্কা গান্ধীর স্বামী রবার্ট ভদ্রাকেও জেরা করেছে ইডি। তারপরে আবার মানহানির মামলায় রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে গুজরাতের আদালত।
এখানেই শেষ নয় কংগ্রেসের একাধিক নেতার বিরুদ্ধে তৎপর হয়েছে মোদী সরকরা। একাধিক দুর্নীতি ইস্যুতে জেরা করা হয়েছে কংগ্রেস নেতাকে। কর্নাটকেও কংগ্রেস নেতা ডি শিবকুমারকে জেল বন্দি করা হয়েছিল। কর্নাটকের কোলারে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অভিযোগ করেছেন, কংগ্রেস তাঁকে হুমকি দিয়েছে অপমান জনক কথা বলেছে।

কর্নাটকে প্রচারে এসে কংগ্রেসের নেতারা তাঁকে বিষাক্ত সাপ বলতেও দ্বিধা করেননি বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর বিরুদ্ধে এই ঘৃণা এবং অপমানের জবাব কর্নাটকের মানুষ দেবেন এবং আগামী ১০ মে-র কংগ্রেস এর মোক্ষম জবাব পাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।












Click it and Unblock the Notifications