করোনায় আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী, দ্রুত আরোগ্য কামনায় টুইট মোদীর

করোনায় আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী, দ্রুত আরোগ্য কামনায় টুইট মোদীর

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। আক্রান্ত তাঁর স্বাস্থ্যসচিবও। নিজেই টুইট করে করোনা পজেটিভ হওয়ার কথা জানিয়েছেন তিনি। আতঙ্ক বাড়তে শুরু করেছে ব্রিটেনে। এই পরিস্থিিত থেকে যাতে সুস্থ হয়ে ওঠেন বরিস জনসন। তার আরোগ্য কামনায় টুইট করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

করোনা আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী

করোনা আক্রান্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। আক্রান্ত তাঁর স্বাস্থ্যমন্ত্রীও। টুইট করে সেকথা জানিয়েছেন তিনি। এর আগে ব্রিটেনে যুবরাজ চার্ল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা একের পর এক বেড়েই চলেছে ব্রিটেনে। পরিস্থিতি অত্যন্ত সংকটজনক। গোটা দেশেই পাব, নাইটক্লাব, জিম, রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে।

আরোগ্য কামনায় টুইট মোদীর

আরোগ্য কামনায় টুইট মোদীর

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের আরোগ্য কামনায় টুইট করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে মোদী লিখেছেন মিঃ জনসন আপনি যোদ্ধা। আশা করি এই কঠিন পরিস্থিতি জয় করে ফিরবেন। আপনার সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্য কামনা করি।

করোনা সংক্রমণ বাড়ছে ব্রিটেনে

করোনা সংক্রমণ বাড়ছে ব্রিটেনে

ব্রিটেনের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। করোনা সংক্রমণ বেড়েই চলেছে ব্রিটেনে। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। গোটা দেশে লকডাউনের পরিস্থিতি তৈরি হয়েছে। বন্ধ সিনেমা হল, থিয়েটার, জিম, নাইটক্লাব, পাব। তারপরেও করোনা সংক্রমণ রোধ করা যাচ্ছে না। গতকাল করোনা মোকাবিলায় নিয়োজিত চিকিৎসকদের হাত তালি দিয়ে ধন্যবাদ জানিয়েছে ব্রিটেেনর বাসিন্দারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+