মোদীর স্যুটে তাঁরই নাম, এক নয়, লাইন ধরে একাধিকবার!
নয়াদিল্লি, ২৭ জানুয়ারি : বন্ধ গলা পাঞ্জাবিই হোক আর খাদির হাতা কাটা জ্যাকেট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফ্যাশন স্টেটমেন্ট সবসময়েই আলোচ্য বিষয়। মার্কিন রাষ্ট্রপতি বারাক ওবামার সফরে তিনি কী খাচ্ছেন, কোথায় যাচ্ছেন, কোন গাড়িতে চড়ছেন, কোন ব্র্যান্ডের স্যুট পড়ছেন, এসব নিয়ে যেখানে কৌতুহলের শেষ নেই, সেখানে ফ্যাশন নিয়ে কিন্তু ওবামাকে মাত দিলেন মোদী।
আরও পড়ুন : দেশি-বিদেশি 'ফ্যাশনম্যানিয়া'-য় সুপারহিট 'মোদীকুর্তা'
কীভাবে? আপাতদৃষ্টিতে মোদীর স্যুটে স্ট্রাইপ বা লম্বা সোনালি দাগের ছরা মনে হলেও তা আদতে স্ট্রাইপ নয়। সেই দাগগুলি আসলে লম্বায় লেখা নরেন্দ্র মোদীর নাম। এক নয়, একাধিকবার। উপর থেকে নীচ পর্যন্ত শুধু একটাই নাম 'NARENDRA DAMODARDAS MODI' (নরেন্দ্র দামোদরদাস মোদী)।

বারাক ওবামাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানোর পর পাঞ্জাবি বদলে গাঢ় নীলের বন্ধ গলা স্যুটটি পড়েন মোদী। এই স্যুট পরেই রাষ্ট্রপতি ভবনের সরকারি অনুষ্ঠানে ওবামার সঙ্গে দেখা করেন তিনি। হায়দ্রাবাদ হাউসে এই স্যুট পরেই চায়ের কাপ হাচে পরমাণু চুক্তি নিয়ে ফয়শলা করেছিলেন ভারতের প্রধানমন্ত্রী।
সাধারণত নিজের পোশাক জেড ব্লু-এর থেকেই বানান প্রধানমন্ত্রী। মোদী কুর্তার কপিরাইটও এই জেড ব্লু-এরই হাতে। এই 'সে মাই নেম স্যুট' টিও আহমেদাবাদের জেড ব্লু-ই তৈরি করে দিয়েছে।












Click it and Unblock the Notifications