মোদী সরকারের নয়া ভ্যাকসিন নীতি থেকে বিনামূল্যে রেশনের ঘোষণা, একনজরে গুরুত্বপূর্ণ তথ্য
মোদী সরকারের নয়া ভ্যাকসিন নীতি থেকে বিনামূল্যে রেশনের ঘোষণা, একনজরে গুরুত্বপূর্ণ তথ্য
দেশ সবেমাত্র ধীরে ধীরে করোনার দ্বিতীয় স্রোত কাটিয়ে উঠতে শুরু করেছে। গরীব কল্যাণ যোজনা থেকে বিনামূল্যে ১৮ থেকে ৪৪ বছরের নাগরিকদের টিকাকরণ নিয়ে এদিন একাধিক বড় বার্তা দেন মোদী। দেশে বিভিন্ন রাজ্যগুলি যখন ভ্যাকসিন নীতি নিয়ে মোদী সরকারের সমালোচনায় রয়েছে, এমনকি সুপ্রিম কোর্ট যখন নরেন্দ্র মোদীসরকারের ভ্যাকসিন নীতির সমালোচনায় নামে, তখন প্রধানমন্ত্রীর এদিনের জাতি উদ্দেশে ভাষণ রীতিমতো প্রাসঙ্গিক। একনজরে দেখা যাক এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন কোন ঘোষণা সামনে আনলেন ভ্যাকসিন ও করোনা পরিস্থিতি নিয়ে।

বিনামূল্যে রেশন
প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মেয়াদ এদিন বাড়ানোর ঘোষণা করেছেন মোদী। তিনি জানান, ৮০ কোটি উপভোক্তা এই প্রকল্পের দ্বারা নভেম্বর মাস অর্থাৎ দিওয়ালি পর্যন্ত এই সুবিধা পাবেন।
পরিকাঠামো বেড়েছে স্বাস্থ্য ক্ষেত্রে নরেন্দ্র মোদী এদিন বলেন, দেশের স্বাস্থ্য পরিকাঠামো আগের থেকে অনেকটাই বেড়েছে। কোভিডের কঠিন পরিস্থিতিতে দেশ একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। বহু মানুষকে এই সময় হারিয়েছি আমরা।

জুনের ২১ তারিখ থেকে নয়া নীতি
নরেন্দ্র মোদী এদিন নিজের বক্তব্য জানানো সঙ্গে সঙ্গেই বলেন, এর আগে রাজ্যগুলিকে ভ্যাকিসনের দায়িত্ব দেওয়া হয়। তবে তা সামলাতে গিয়ে বহু রাজ্যই ২৫ শতাংশ দায়িত্ব পেয়েও একাধিক সমস্যার মুখে পড়ে। ফলে ২১ জুন থেকে দেশে সবাইকে বিনামূল্যে ভ্যাকসিনের পরিষেবা দেবে কেন্দ্র।

কেন্দ্র সরকার কিনবে ৭৫ শতাংশ
দেশে প্রস্তুত হওয়া ভ্যাকসিনের মোট ৭৫ শতাংশ কেন্দ্র কিনে নেবে বলে জানিয়েছেন মোদী। ফলে সমস্ত রাজ্যকে এবার বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া হবে বলে জানানো হয়েছে। কেন্দ্র এই ভ্যাকসিন কিনে বিনামূল্যে তা রাজ্যকে দেবে। রাজ্য় সেখান থেকে রাজ্য়বাসীকে ভ্যাকসিন দেবে।

ভ্যাকসিনের সরবরাহ বাড়বে
এদিন মোদী সরকার সাফ জানায় যে আগামী দিনে ভ্যাকসিন সরবরাহ বাড়বে। বহু ক্ষেত্রে ন্যাজাল ড্রপের কথা ভাবা হচ্ছে। বহু ধরনের ট্রায়াল শুরু হয়েছে। ফলে ভ্যাকসিনের কমতি ঘুচবে।

১৫০ টাকা সর্বোচ্চ পরিষেবা কর
প্রধানমন্ত্রী জানান, যাঁরা হাসপাতাল থেকে ভ্যাকসিন নিচ্ছেন, তাঁদের থেকে প্রতিটি ডোজ পিছু বাড়তি ১৫০ টাকা পরিষেবা কর নিতে হবে বেসরকারি হাসপাতালকে। নিয়ম মেনে চলা হচ্ছে কি না, তার দেখভাল করতে থাকবে রাজ্য প্রশাসন।












Click it and Unblock the Notifications