মোদীর 'চা বিক্রি' নিয়ে মন্তব্য ইভাঙ্কার, কী বললেন ট্রাম্প-কন্যা জানেন
ইভাঙ্কার মুখে গ্লোবাল অন্তঃপ্রেনিয়রশিপ সামিটে উঠে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা।
শুধু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কন্যাই নন তিনি, ইভাঙ্কা ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের পরামর্শদাতাও । আর এহেন ইভাঙ্কার মুখে গ্লোবাল অন্তঃপ্রেনিয়রশিপ সামিটে উঠে এলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা।

গত লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী পদের দাবিদার হওয়া থেকেই নরেন্দ্র মোদীকে ক্রমাগত 'চা ওয়ালা' ইস্যুতে কটাক্ষ করেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। গুজরাত নির্বাচনের প্রচারেও এই ইস্যুত রাজনৈতিক ছবিটা একই। যদিও মোদীর কৌশলী চালে এই কটাক্ষকে নিজের সপক্ষে ইতিবাচক ভাবেই ব্যবহার করছে বিজেপি। আর এবার মোদীর সেই 'চা ওয়ালা' তকমা নিয়েই জিই সামিটে বক্তব্য রাখতে গিয়ে মুখ খুললেন ট্রাম্প কন্যা ইভাঙ্কা।
ইভাঙ্কা এদিন মোদাকে উদ্দেশ্য করে বলেন, 'আপনি যা পেয়েছেন তা অনন্য। ছোটবেলা থেকে চা বিক্রি করার পর প্রধানমন্ত্রী হওয়া, আপনি প্রমাণ করেছেন যে সমস্ত রকমের পরিবর্তন সম্ভব'। এটি সকলের কাছে একটি 'উদাহরণ' বলে দাবি করেছেন ইভাঙ্কা। এছাড়াও ইভাঙ্কা এদিনের সভামঞ্চে দঁড়িয়ে জানান, 'হোয়াইট হাউসে ভারতের জন্য রয়েছে এক সত্যিকারের বন্ধু'।
What you are achieving here is truly extraordinary. From your childhood selling tea to your election as India's Prime Minister, you've proven that transformational change is possible: Ivanka Trump at #GlobalEntrepreneurshipSummit pic.twitter.com/1nfAlCq6zR
— ANI (@ANI) November 28, 2017
এর আগে, ট্রাম্পের ৩৬ বছরের কন্যা ইভাঙ্কা জিই সামিটের সভাস্থলে বক্তব্য রাখতে উঠে ভারতের স্বাধীনতার ৭০ বছর পূর্তীতে ভারতবাসীকে অভিনন্দন জানান। এছাড়াও টুইট বার্তায় তিনি জানিয়েছেন যে হায়দরাবাদে পৌঁছে তিনি কতটা উচ্ছসিত।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications