'সুপ্রিম' সংকটের মধ্যে চিফ জাস্টিসের বাড়িতে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, ঘনীভূত হচ্ছে জল্পনা

সুপ্রিমকোর্টোর ৪ বিদ্রোহী বিচারপতির দাবি নিয়ে রীতিমত শোরগোল পড়েছে গোটা দেশে। সোচ্চার বিরোধীদের চাপে নড়েচড়ে বসেছে প্রশাসনও।

সুপ্রিমকোর্টের ৪ বিদ্রোহী বিচারপতির দাবি নিয়ে রীতিমত শোরগোল পড়েছে গোটা দেশে। সোচ্চার বিরোধীদের চাপে নড়েচড়ে বসেছে প্রশাসনও। শনিবারই ,বিচারপতিদের ক্ষোভ নিয়ে বার কাউন্সিলের মধ্যে অসন্তুষ্টি থাকলেও , ক্ষোভ মেটাতে তৎপর হয় বার কাউন্সিল অব ইন্ডিয়া। এদিকে, এই সংকট অবস্থার মধ্যে শনিবার প্রধানমন্ত্রীর মুখ্যসচিব নিপেন্দ্র মিশ্র পৌঁছে যান, চিফ জাস্টিস দীপক মিশ্রর বাড়িতে।

'সুপ্রিম' সংকটের মধ্যে চিফ জাস্টিসের বাড়িতে প্রধানমন্ত্রীর মুখ্যসচিব, ঘনীভূত হচ্ছে জল্পনা

প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের চিফ জাস্টিসের বাড়ি পৌঁছনোর ঘটনা নিয়ে রীতিমত শোরগোল পড়তে শুরু করে শনিবার। তবে জানা গিয়েছে, চিফ জাস্টিসের সঙ্গে তাঁর দেখা হয়নি। কী নিয়ে বা কোন কারণে চিফ জাস্টিস দীপক মিশ্র বাড়িতে মুখ্যসচিব যান তা নিয়ে রয়েছে বহু প্রশ্ন। সূত্রের খবর, নরেন্দ্র মোদীর মুখ্য় সচিব তাঁর দফতর সাউথ ব্লকের উদ্দেশেই বাড়ি থেকে রওনা হন। তবে যাওয়ার পথে হঠাৎই তিনি ঢুকে পড়েন চিফ জাস্টিসের বাড়িতে। তবে সেখানে গিয়ে তিনি গাড়ি থেকে নামেননি বলে খবর। যদিও পিএমও থেকে এ নিয়ে কিছুই বলা হয়নি।

এদিকে, কংগ্রেস সহ বিরোধীরা মুখ্য সচিবের এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তুলেছে। যদিও তার জাবাবে , সরকারি তরফে বাল হয়েছে, কোনও ব্যাক্তিত্বর সঙ্গে অন্য কোনও ব্যাক্তিত্বর দেখা বা সাক্ষাৎ নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই। তাহলে এই সাক্ষাৎ নিয়ে কেন প্রশ্ন তোলা হচ্ছে। এটি একটি সৌজন্য সাক্ষাৎকার বলে দাবি করে ও সরকারী সূত্র। এদিকে, কংগ্রেসের তরফে প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী বিরাপ্পা মৌলি জানান, এরকম পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর মুখ্যসচিবের সচিবের সঙ্গে চিফজাস্টিসের দেখা করার ঘটনাটি মোটেও সহজভাবে নেওয়ার মতো বিষয় নয়। উল্লেখ্য , এই সাক্ষাৎ নিয়ে বিভিন্ন মহলে উঠছে নানা প্রশ্ন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+