Heeraben Health Update: হাসপাতালে ভর্তি মা হীরাবেন, আহমেদাবাদের পথে প্রধানমন্ত্রী
গুরুতর অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন। আর এরপরেই তাঁকে আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। হীরাবেনের বয়স ১০০ বছর বলে জানা যাচ্ছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে সর্বত্র।
PM Modi Mother Heeraben Health Update: গুরুতর অসুস্থ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন। আর এরপরেই তাঁকে আহমেদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যাচ্ছে। হীরাবেনের বয়স ১০০ বছর বলে জানা যাচ্ছে। আর এই খবর ছড়িয়ে পড়তেই উদ্বেগ ছড়িয়ে পড়ে সর্বত্র।
যদিও হাসপাতালের তরফে ইতিমধ্যে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে উদ্বেগের কিছু নেই বলেই দাবি করা হয়েছে। হীরাবেন মোদী অবস্থা নিয়ন্ত্রনেই বলে ওই বার্তাতে জানানো হয়েছে।
Heeraben Modi, mother of Prime Minister Narendra Modi is admitted at UN Mehta Institute of Cardiology & Research Centre in Ahemdabad and her health condition is stable, says the hospital pic.twitter.com/D6N4PF2FGC
— ANI (@ANI) December 28, 2022

আহমেদাবাদ পৌঁছতে পারেন প্রধানমন্ত্রী
অন্যদিকে জানা যাচ্ছে, আহমেদাবাদ পৌঁছতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশেষ বিমানে আজ বুধবারই হাসপাতালে পৌঁছানোর কথা শোনা যাচ্ছে। যদিও এই বিষয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মা হীরাবেনের খুব কাছের। সময় পেলেই মায়ের কাছে ছুটে যান তিনি। চলতি বছরের ১৮ জুন মা হীরাবেনের ১০০ তম জন্মদিন পালন করেছেন ছেলে নরেন্দ্র। মা হীরাবেন গান্ধীনগরে থাকেন। সেখানেই প্রধানমন্ত্রী মোদীর ভাইও থাকেন।

বার্ধক্যজনিত একাধিক সমস্যা রয়েছে
জানা জাচ্ছে, মঙ্গলবার রাতে হঠাত করেই হীরাবেনের শারীরিক অবস্থার অবনতি হয়। বার্ধক্যজনিত একাধিক সমস্যা রয়েছে তাঁর। অবস্থা অবনতি হওয়ার পরেই তাঁকে ভর্তি করানো হয় হাসপাতালে। বেশ কয়েকজন অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে একটি কমিটি করা হয়েছে বলেই খবর। তারাই হীরা বেনের সমস্ত শারীরিক অবস্থা খতিয়ে দেখছেন বলে খবর।

পাশে রয়েছে গোটা পরিবার
বলে রাখা প্রয়োজন, গত পাঁচ ডিসেম্বর গুজরাত বিধানসভা নির্বাচন ছিল। হীরাবেন তাঁর ভোট দেওয়ার জন্য হুইলচেয়ারে ভোট কেন্দ্রে পৌঁছেছিলেন। এই মুহূর্তে মোদী পরিবারের সমস্ত সদস্যরা উপস্থিত রয়েছে। হীরাবেন তার ছোট ছেলের সাথে গান্ধীনগরের উপকণ্ঠে রাইসান গ্রামে থাকেন। তিনি ১৯২৩ সালের ১৮ জুন জন্মগ্রহণ করেন।
বলে ররাখা প্রয়োজন, গত ২৪ ঘন্টা আগেই বড়সড় দুর্ঘটনার কবল থেকে রক্ষা পান প্রধানমন্ত্রী মোদীর ভাই প্রহ্লাদ মোদী। কর্নাটকের মাইসুরুতে যাওয়ার পথে তাঁর গাড়ি দুর্ঘটনার মধ্যে পড়ে। রাস্তায় থাকা ডিভাইডারে ধাক্কা লেগে ছিটকে যায় প্রহ্লাদ মোদীর গাড়ি। কার্যত কোনও ভাবে রক্ষা পান মোদীর ভাই। একই সঙ্গে রক্ষা পান তাঁর পরিবারের অন্যান্য সদস্যরাও। আর এরপরের দিনেই সসুথ হয়ে পড়লেন মা হীরাবেন।

হাসপাতালে গুজরাতের মুখ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী মোদীর মা হীরাবেনের অসুস্থতার খবর সামনে আসার পরেই উদ্বেগ ছড়িয়েছে। ইতিমধ্যে হাসপাতালে ছুটে গিয়েছেন গুজরাতের মুখ্যমন্ত্রী ভুপেন্দ্র। গিয়েছেন সে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীও। সর্বস্তরে হীরাবেনের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। সুস্থতা কামনা করে টুইট করেছেন রাহুল গান্ধী।
অন্যদিকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রীর সেখানে পৌঁছানোর কথা রয়েছে।
Congress MP Rahul Gandhi wishes a speedy recovery to PM Modi's mother Heeraben Modi who is hospitalised in Ahmedabad. pic.twitter.com/0FsqHKNYwn
— ANI (@ANI) December 28, 2022
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications