এবার মন কি বাত শোনা যাবে আঞ্চলিক ভাষায়ও

এবার আঞ্চলিক ভাষাতেও মন কি বাত অনুবাদ করে শোনানো হবে। এর ফলে দেশের একেবারে প্রতিটি প্রান্তে প্রধানমন্ত্রীর কথা সকলে শুনতে পাবেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 'মন কি বাত' রেডিও অনুষ্ঠান পৌঁছে যাবে সকলের ঘরে ঘরে। আর বেশি করে মানুষ এই রেডিও অনুষ্ঠান শুনতে ও বুঝতে পারবেন কারণ এবার আঞ্চলিক ভাষাতেও তা অনুবাদ করে শোনানো হবে। এর ফলে দেশের একেবারে প্রতিটি প্রান্তে প্রধানমন্ত্রীর কথা সকলে শুনতে পাবেন।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু গতবছরের শেষে প্রতিটি রাজ্যের তথ্য ও সম্প্রচার দফতরের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীদের সঙ্গে সম্মেলন করেন। দূরদর্শন ও অল ইন্ডিয়া রেডিও যাতে প্রধানমন্ত্রীর বার্তা সকলের কাছে পৌঁছে দিতে পারে তা নিয়ে আলোচনা হয়।

এবার মন কি বাত শোনা যাবে আঞ্চলিক ভাষায়ও

সেইসময়ই আলোচনা করে স্থির হয়েছিল, মন কি বাত রেডিও অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্য চাইলে অনুবাদ করে দেশের সমস্ত প্রান্তে ছড়িয়ে দেওয়া যেতে পারে। তাছাড়া এনডিএ সরকারের উন্নয়নমূলক কাজের কথাও মানুষকে জানানো যেতে পারে।

দেশের বেশিরভাগ অংশেই মানুষ হিন্দি ও ইংরেজিতে প্রধানমন্ত্রীর বক্তব্য বুঝতে পারেন না। তাদের জন্য আঞ্চলিক ভাষায় অনুষ্ঠান অনুবাদ করার অর্থ আরও বেশি করে মানুষের কাছে সরকার পৌঁছে যেতে পারবে।

এই বিষয়ে ইতিমধ্যে রাজ্যগুলি তৎপরতা দেখাতে শুরু করে দিয়েছে। আঞ্চলিক ভাষায় পারদর্শী ব্যক্তিদের নিয়োগের প্রক্রিয়া চলছে। প্রতিটি রাজ্য নিজেদের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীন সেট আপ তৈরি করতে ব্যস্ত। তবে এর আগে প্রধানমন্ত্রী মোদীর মন কি বাত অনুষ্ঠানের অনুবাদ পাওয়া যাবে না বলে জানানো হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+