'ভারত পিছিয়ে থাকবে না', ডিআরডিওতে বিজ্ঞানীদের উৎসাহ বার্তা মোদীর
ভারতে বিজ্ঞান বিষয়ের গবেষণায় বিনিয়োগ প্রয়োজন। প্রতিরক্ষা সম্পর্কিত প্রযুক্তিতে সেই বিনিয়োগ প্রাসঙ্গিক। আর এই দুটি বিষয়েই ভারত পিছিয়ে থাকবে না। বৃহস্পতিবার বেঙ্গালুরুর ডিআরডিও-তে গিয়ে এভাবেই সেখানে যুব বিজ্ঞানীদের উৎসাহ বার্তা দিয়ে আসেন নরেন্দ্র মোদী।

মোদীর বার্তা বিজ্ঞানীদের জন্য
এই মুহূর্তে সরকারের কাছে পাখির চোখ হয়ে রয়েছে দেশের ৫ টি প্রতিরক্ষা বিষয়ক ল্যাবরেটারি। ডিআরডিও-র আওতায় এই ল্যাবরেটারি প্রযুক্তি বিষয়ক বেশ কয়েকটি দিন তুলে ধরবে বলে মনে করা হচ্ছে।

বিজ্ঞানীদের পাশে সরকার
এদিন নিজের ভাষণে নরেন্দ্র মোদী বলেন, প্রযুক্তিক্ষেত্রে যাবতীয় উন্নয়নে বিজ্ঞানীদের পাশে সমস্ত রকমের সাহায্য নিয়ে হাজির থাকবে সরকার। যাতে প্রযুক্তির নতুন একটা দিগন্ত খুলে যায়। তিনি বলেন, সকলেরই এটা জানা যে সাইবার, স্পেস, সমুদ্র , বায়ুই বিশ্বের বিভিন্ন 'স্ট্র্যাটেজিক ডায়ানামিক' নির্ধারণ করে থাকে।

'ভারত পিছিয়ে থাকবে না'
জোরালো ভাষণে মোদী বলেন , 'ইন্টালিজেন্স মেশিন' আগামীর ভারতে একটি প্রাসঙ্গিক বিষয় হয়ে উঠবে। আর এমন অকটা পরিস্থিতিতে 'ভারত পিছিয়ে থাকবে না। ' যেকোনও মূল্যে যাতে নিজের নাগরিক ও সীমান্ত স্বার্থকে রক্ষা করা যায়, তার কাজ করতে হবে ভারতকে।
|
'দিগন্ত বড় করুন, ডানা মেলুন '
এদিন ডিআরডিওর বিজ্ঞানীদের উদ্দেশে মোদী বলেন, ' আপনাদের কার্য ক্ষমতা অনেক প্রসারিত। আপনারা অনেক কিছু করতে পারেন। দিগন্ত বড় করুন। নিজের পারফরম্যান্সের পরিসর পাল্টে দিন। ডানা মেলে উ়ডুন। সুযোগ রয়েছে। আমি আপনাদের সঙ্গে আছি। ' প্রসঙ্গত, দেশের ৫ টি জায়গায় ডিআরডিও-র বিশএষ ল্যাবরেটারি হবে। তারমধ্যে রয়েছে, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বই, হায়দরাবাদ।












Click it and Unblock the Notifications