দিল্লিতে রাম মন্দির ট্রাস্টের বৈঠক, মন্দির নির্মাণ কমিটির প্রধানের নাম চূড়ান্ত
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাক্তন প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্রকে রাম জন্মভূমি ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির প্রধান করা হচ্ছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাক্তন প্রধান সচিব নৃপেন্দ্র মিশ্রকে রাম জন্মভূমি ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির প্রধান করা হচ্ছে। এদিন বিকেলে রাম মন্দির ট্রাস্টের বৈঠক বসে। তারপরেই এই ঘোষণা করা হয়। প্রসঙ্গত রাম মন্দির ট্রাস্ট অযোধ্যায় রামমন্দির তৈরি কাজ পর্যবেক্ষণ করছে।

ট্রাস্টের বৈঠকে মহান্ত নিত্য গোপাল দাসকে প্রেসিডেন্ট এবং চম্পত রাইকে রাম মন্দির ট্রাস্টের সাধারণ সম্পাদক করা হয়েছে।
জানা গিয়েছে, ট্রাস্টের প্রধান কে পরাসরণের দিল্লির বাসভবনে এই বৈঠক হয়।
রামমন্দির ট্রাস্ট রামমন্দির তৈরির তারিখ চূড়ান্ত করবে। ৫ ফেব্রুয়ারি নরেন্দ্র মোদীর সরকার এই ট্রাস্ট তৈরির কথা ঘোষণা করেছিল।












Click it and Unblock the Notifications