হাতে প্রজাতন্ত্র দিবসের 'কাজ', দিল্লিতে ব্যস্ত প্রধানমন্ত্রীর ভাই
দাদা প্রধানমন্ত্রী। ভাই এবার যুক্ত হয়েছেন গুজরাতের প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো টিমে। প্রধানমন্ত্রীর ছোট ভাই পঙ্কজ এখন দিল্লিতে। তিনি গুজরাতের প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো টিমের সদস্য।
দাদা প্রধানমন্ত্রী। ভাই যুক্ত গুজরাতের প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো টিমে। প্রধানমন্ত্রীর ছোট ভাই পঙ্কজ এখন দিল্লিতে। তিনি গুজরাতের প্রজাতন্ত্র দিবসের ট্যাবলো টিমের সদস্য। বুধবার পঙ্কজ মোদী দিল্লি ক্যান্টনমেন্টে মিডিয়ার সঙ্গে কথাও বলেন। ২৬ জানুয়ারি প্যারেডের জন্য বিভিন্ন ট্যাবলো তৈরি করা হচ্ছে দিল্লি ক্যান্টনমেন্টে।

পঙ্কজ মোদী বলেছেন, গুজরাতের এবারের ট্যাবলো রাজ্যের স্থাপত্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সামনে তুলে ধরবে। মূল ভাবনা পাটনের রানি কী ভাব। ট্যাবলোর সামনে থাকবে পাটোলা শাড়িতে গ্রামের এক মহিলা। দিল্লির রাজপথে নিজেদের সংস্কৃতির প্রতিনিধিত্ব করতে পারায় আনন্দিত এবং উচ্ছ্বসিত বলে জানিয়েছেন তিনি।
পাটন জেলায় রানি কি ভাব তৈরি করেছিলেন রানি উদয়ামতি, নিজের স্বামী রাজা ভীমদেব-১-এর স্মৃতিতে। ১১ শতকে তা তৈরি করা হয়েছিল। যা ২০১৪ সালে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় যুক্ত হয়েছে।
এক আধিকারিক জানিয়েছেন, পঙ্কজ মোদী গুজরাত সরকার তথ্য ও সংস্কৃতি দফতরের এক আধিকারিক। সেই কাজেই তিনি দিল্লেত এসেছেন বলে জানিয়েছেন।












Click it and Unblock the Notifications