মোদীর ৭০ তম জন্মদিন ঘিরে বিজেপির 'হাইভোল্টেজ' কর্মসূচি! একনজরে কিছু তথ্য

মোদীর ৭০ তম জন্মদিন ঘিরে বিজেপির 'হাইভোল্টেজ' কর্মসূচি! একনজরে কিছু তথ্য

অন্যান্য বার ধুমধাম সহকারে মোদীর জন্মদিন পালিত হলেও, করোনার আবহে এবছরের জন্মদিন পালনে উৎসবের উৎসাহে কিছুটা ভাটা পড়বে। তবে মোদীর ৭০ তম জন্মদিনক উপলক্ষ্য়ে দেশ জুড়ে বিজেপি কর্মীদের একগুচ্ছ কর্মসূচি রয়েছে। একনজরে দেখে নেওয়া যাক সেই সমস্ত কর্মসূচি।

 মহালয়া ও জন্ম দিন

মহালয়া ও জন্ম দিন

নরেন্দ্র মোদীর জন্মদিন এই বছর পড়েছে মহালয়ার দিন। অর্থাৎ আগামী ১৭ সেপ্টেম্বর উৎসবের আবহে পালিত হবে দেশের প্রধানমন্ত্রীর জন্মদিন। প্রতিবারের মতো এবারেও করোনার আবহে মোদী মায়ের সঙ্গে দেখা করবেন কী না, তা নিয়ে জল্পনা যেমন রয়েছে, তেমনই তাঁর জন্মদিনে একগুচ্ছ কর্মসূচি সাজিয়েছেন বিজেপি কর্মকর্তারা।

 সেবা দিবস

সেবা দিবস

মোদীর জন্মদিনের দিনটিতকে সেবা দিবস হিসাবে পালিন করা হবে। সেদিন বিজেপির তরফে দেশের বিভিন্ন প্রান্তে মানুষকে স্যানিটাইজার , মাস্ক বিতরণ করা হবে বলে জানা গিয়েছে। বিজেপির হাইকমান্ড ইতিমধ্যেই বিষয়টি নিয়ে আলোচনা সেরে ফেলেছে।

 ৭০ তম জন্মদিনে ৭০ টি অনুষ্ঠান!

৭০ তম জন্মদিনে ৭০ টি অনুষ্ঠান!

করোনা কাল চললেও, বিজেপি মোদীর জন্মদিনের উৎসব পালনে পিছপা হবে না। জানা গিয়েছে , ১৭ সেপ্টেম্বর মোদীর জন্মদিন উজ্জাপনে ৭০ টি আলাদা আলাদা অনুষ্ঠান আয়োজিত হবে । কারণ মোদী এবছর ৭০ তম জন্মদিন পালন করতে চলেছেন।

 সেবা সপ্তাহ আসন্ন

সেবা সপ্তাহ আসন্ন

মোদীর জন্মদিন উপলক্ষ্যে ১৪ থেকে ২০ সেপ্টেম্বর পালিত হবে সেবা সপ্তাহ। সেই সময় মোদীর নেতৃত্বে দেশ কী কী পেয়েছে, তার খতিয়ান বিজেপি পেশ করবে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে আত্মনির্ভর ভারত প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+