নতুন ভারতের নতুন সংস্কৃতি! কৃষকদের জন্য নতুন প্রকল্প উদ্বোধনের পথে মোদী

প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে রবিবার এক অনুষ্ঠানে এক কোটি কৃষকের হাতে প্রথম দফায় ২ হাজার টাকা করে তুলে দেবেন

প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি প্রকল্পের সূচনা করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে রবিবার এক অনুষ্ঠানে এক কোটি কৃষকের হাতে প্রথম দফায় ২ হাজার টাকা করে তুলে দেওয়ার অনুষ্ঠানে যোগ দেবেন মোদী। সংবাদ সংস্থা সূত্রে এমনটাই খবর। আগামী দুই থেকে তিনদিনের মধ্যে আরও এককোটি কৃষকের হাতে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।

নতুন ভারতের নতুন সংস্কৃতি! কৃষকদের জন্য নতুন প্রকল্প উদ্বোধনের পথে মোদী

২০১৯-২০ সালের অন্তবর্তী বাজেটে কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের কথা ঘোষণা করা হয়। এই প্রকল্পের অধীনে ১২ কোটি ছোট ও প্রান্তিক কৃষকের হাতে ৬ হাজার করে টাকা তুলে দেওয়া হবে। ২ হেক্টর পর্যন্ত জমি আছে এমন কৃষকদের হাতে তিনটি ধাপে এই টাকা তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

ইতিমধ্যেই বিষয়টি নিয়ে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছেন ঐতিহাসিক দিন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি শুরু করা হবে গোরক্ষপুর থেকে। এটি এমন একটি প্রকল্প যা কিনা ভারতের হাজার হাজার কঠোর পরিশ্রমী কৃষকদের আকাঙ্খার ডানা দেবে, মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। কৃষকদের প্রতি এনডিএ-র যে আনুগত্য রয়েছে, তা এই প্রকল্পের মাধ্যমেই পরিষ্কার। আর সরকার যে তাড়াতাড়ি সিদ্ধান্ত কার্যকর করতে পারে তাও পরিষ্কার। কেননা এই প্রকল্পের ঘোষণা করা হয়েছিল ১ ফেব্রুয়ারি। আর সংক্ষিপ্ত সময়ের মধ্যেই প্রকল্প চালু করা হচ্ছে। এটাই নতুন ভারতের নতুন সংস্কৃতি। বলেছেন প্রধানমন্ত্রী। প্রকল্পের টাকা এমজিএনআরইজিএস প্রকল্পের মতো সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে।

যদিও, বিরোধীদের তরফে অভিযোগ, লোকসভা নির্বাচন সামনে থাকায় ওই প্রকল্প নিয়ে এতটাই তাড়াতাড়ি করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+