পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী মোদী, এরপর কী হবে? কীভাবে একটি নতুন সরকার গঠিত হয়?

নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন। সম্প্রতি রাইসিনা হিলে গিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে নিজের ইস্তফাপত্র দিয়েছেন তিনি। এরপর কী হবে? এনডিএ সরকার গঠন করবে। প্রধানমন্ত্রী হবেন সেই নরেন্দ্র মোদী। তাহলে কেন ইস্তফা দিলেন তিনি?

২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল সামনে চলে এসেছে। সরকার গঠনের জন্য কোনও রাজনৈতিক দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বিজেপিও আটকে গিয়েছে অনেকটাই আগে। ফলে এবার জোট সরকারই তৈরি হবে৷

NDA

এনডিএ এবার মোট আসন পেয়েছে ২৯২ টি। বিজেপি একা পেয়েছে ২৪০ টি। নিজেদের আসন বাড়িয়েছে কংগ্রেস। এক ধাক্কায় ৯৯ টি আসন পেয়েছেন রাহুল গান্ধীরা। বিরোধী ইন্ডিয়া জোট পেয়েছে ২৩৩ টি আসন।

  • সরকার গঠনের ম্যাজিক নম্বর কী?

ভারতের লোকসভায় এখন মোট ৫৪৩ টি আসন আছে। পাঁচ বছর অন্তর দেশজুড়ে নির্বাচন হয়। যারা সব থেকে বেশি আসনে জয়ী হয়, তারা সরকার তৈরির দাবি জানাতে পারে।

সরকার গঠনের জন্য ২৭২ টি আসন দরকার। অর্থাৎ লোকসভার মোট আসনের অর্ধেক। অথবা ৫০ শতাংশ সংখ্যাগরিষ্ঠতা রাখতেই হবে। এক্ষেত্রে জোটে থাকা অন্যান্য সহযোগী দলগুলি সমর্থন দিয়ে থাকে।

কোনও দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়ী না হয়। তাহলে নেতৃস্থানীয় দল ছোট দলগুলোর সঙ্গে জোট গঠনের চেষ্টা করবে। কিছু জোট নির্বাচনের আগে স্থাপিত হয়। কিছু জোট ভোটের পরে সমঝোতা হয়। কোনও দল আবার জোট ছেড়ে বেরিয়েও যেতে পারে।

  • নির্বাচনের পর কী হবে?

ভারতের জাতীয় নির্বাচন কমিশন নব নির্বাচিত সাংসদদের তালিকা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে হস্তান্তর করেছে। প্রোটোকল অনুসারে, সরকার গঠনের জন্য একক বৃহত্তম দলকে ডেকে পাঠানো হবে।

বিজয়ী দল বা জোট শরিকরা তাঁর সদস্যদের মধ্যে একজনকে প্রধানমন্ত্রী হিসেবে মনোনীত করবে। এরপর প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় বিভিন্ন দায়িত্ব গ্রহণের জন্য মন্ত্রীদের নির্বাচন করবেন।

নির্বাচনের পর প্রত্যেক বিজয়ী প্রার্থীকে নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার জয়ের সার্টিফিকেট দেবেন। প্রার্থীকে শংসাপত্রের প্রাপ্তির স্বীকৃতিপত্রে স্বাক্ষর করতে বলা হবে। সেটি নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুসারে লোকসভার মহাসচিবের কাছে মুখবন্ধ খামে ডাকযোগে পাঠানো হবে।

নির্বাচিত প্রার্থীরা লোকসভায় সদস্য হিসাবে শপথ নিতে যাবেন। তখন তাদের পরিচয় যাচাই করার জন্য কর্তৃপক্ষের ফর্ম ২২ শংসাপত্রের প্রয়োজন হয়। এরপর ইসি নির্বাচিত সংসদ সদস্যদের একটি তালিকা রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করবে।

২০১৯ সালে, সাংসদের এই সম্পূর্ণ তালিকা প্রকাশ হয়। ফলাফল ঘোষণার মাত্র দুই দিন পরে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে হস্তান্তর করা হয়েছিল। সেদিনই রাষ্ট্রপতি কোবিন্দ এনডিএকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। শপথ ​​গ্রহণ করেছিলেন। এরপর ৩০ মে অনুষ্ঠিত হয় শপথগ্রহণ অনুষ্ঠান।

  • পুরনো সরকারকে কেন পদত্যাগ করতে হবে?

সংসদে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ হবে। নব নির্বাচিত সাংসদদের নিয়ে শপথগ্রহণ অনুষ্ঠান হবে। এবার বিষয়টি গত বারের মতো তত মসৃণ নয়।

এবার বিজেপি ২৪০ টি আসন পেয়েছে। সরকার গঠনের জন্য ২৭২ টি আসনের অনেকটাই কম। টিডিপি, জেডি(ইউ) ও অন্যান্যদের নিয়ে এনডিএ জোট গঠিত হয়েছে। তারা ২৯২ টি আসন পেয়েছে। এনডিএ নেতা হিসেবে নরেন্দ্র মোদীকে পরবর্তী সরকার গঠনের জন্য রাষ্ট্রপতি আমন্ত্রণ জানাবেন।

নরেন্দ্র মোদী ৮ জুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন বলে মনে করা হচ্ছে৷ তিনি কংগ্রেসের পণ্ডিত জওহরলাল নেহরুর পরে দেশের প্রথম (এবং একমাত্র) তিনবারে নেতা হয়ে উঠবেন৷ একই দিনে কেন্দ্রীয় মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠানও হওয়ার সম্ভাবনা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+