৩ কৃষি আইন কেন আনা হল! সংসদে উত্তর দিয়ে কংগ্রেসের বিরুদ্ধে কোন 'পরিকল্পনা'র অভিযোগ মোদীর

৩ কৃষি আইন কেন আনা হল! সংসদে উত্তর দিয়ে কংগ্রেসের বিরুদ্ধে কোন 'পরিকল্পনা'র অভিযোগ মোদীর

রাষ্ট্রপতির জবাবি ভাষণে এদিন লোকসভায় বক্তব্য রাখতে ওঠেন মোদী। পের একবার বিবেকানন্দের উদ্ধৃতি উল্লেখ করে এদিন তিনি বক্তব্য রাখেন। 'প্রতি রাষ্ট্রের কাছে একটি সংবাদ থাকে যা পৌঁছতে হয়, একটা মিশন থাকে একটি নিয়তি থাকেট, .. স্বামী বিবেকাননন্দকে উদ্ধৃত করে মোদী এদিন বক্তব্য শুরু করেন।

মোদীর বার্তা

মোদীর বার্তা

'বেদ থেকে বিবেকান্দ থেকে যা পড়া হয়েছে , তা হল সকলকে নিয়ে সুখে থাকারবার্তা। করোনা কালে তা করা হয়েছে। ' মোদী বলেন, আত্মনির্ভর ভারতের হাত ধরে করোনাকালে যেভাবে ভারত কাজ করেছে তা এই নীতিকে প্রমাণ করে।

করোনা পরবর্তী যুগ

করোনা পরবর্তী যুগ

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নতুন বিশ্বনীতি এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শান্তি নিয়ে কথা সকলেই বলছে। ছোট দেশও স্পর্ধা দেখিয়েছে। করোনার পরবর্তীকালেও একটি নতু বিশ্বনীতি আসছে।

করোনা কালে ভগবানের রূপ

করোনা কালে ভগবানের রূপ

ভগবান কৃপার জন্য দুনিয়া কেঁপেছে আমরা বেঁচে গিয়েছি। কারণ চিকিৎসক আর নার্সরা ভগবানের রূপ হয়ে এলেন। সাফাই কর্মী থেকে অ্যাম্বুলেন্সের ড্রাইভাররা ছিলেন ভগবানের রূপ।

 বিপক্ষকে তোপ

বিপক্ষকে তোপ

'আমাকে এক মিনিটের বিরাম দেওয়ার জন্য ধন্যবাদ' তাঁর বক্তব্যের মাঝে বিরোধীরা সুর চড়াতেই এভাবে কটাক্ষ করে নিজের বক্তব্য রাখেন মোদী। বলেন, ভারতের মতো অর্থব্যবস্থাকে উন্নতির দিকে নিয়ে যেতে একাধিক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়। সেক্ষেত্রে কৃষি আইন একটি দিক।

 কংগ্রেসকে তোপ

কংগ্রেসকে তোপ

'কংগ্রেস কৃষি আইনের রঙ নিয়ে চর্চা করছে তবে, এর কনটেন্ট বা ইনটেন্ট নিয়ে করা উচিত ছিল।' বলেই মোদী বলেন, বিরোধীরা শুধু ব্যস্ত কেন বিজেপি নেতারা বাংলা যাচ্ছেন, তা নিয়ে। যার উত্তরে মোদী বলেন, বাংলা গুরুত্বপূর্ণ রাজ্য বলেই সেখানে যাওয়া হচ্ছে। মোদী বলেন, 'নয়তো আপনারা তো অনেক পিছনেই নিয়ে চলে গিয়েছিলেন।'

কৃষক আন্দোলন ও মোদী

কৃষক আন্দোলন ও মোদী

আন্দোলনরত সমস্ত কৃষক বিক্ষোভকারীদের প্রতি সরকার ও সদন দুই তরফেই সম্মান করা হয়। এরই মাঝে কংগ্রেসের তরফে অধীর চৌধুরী উঠে সুর চড়াতেই মোদী বলেন,'অধীরবাবুর কিছু বলার ছিল?' মজা করে মোদীর এই বক্তব্য শুনে হেসে ফেলেই কার্যত হেসে উত্তর দেন মোদী। এরপর মোদী বলেন, 'আমি অধীররঞ্জনজির শ্রদ্ধা করি'। তারপরই তিনি বলেন, 'আপনি বাংলায় তৃণমূলের থেকে বেশি জনপ্রিয়তা পাবেন।' মোদী বলেন আইন তৈরির পর দেশে কোনও মন্ডি বন্ধ হয়নি। শুধু তাই নয়, আইন হওয়ার পর এমএসপির দিক থেকেও সুবিধা এসেছে। সংসদে তাঁর বক্তব্যে যেভাবে বাধা দেওয়া হচ্ছে, তা পরিকল্পিত বলে দাবি করেন মোদী।

কৃষকদের প্রতি বার্তা মোদীর

কৃষকদের প্রতি বার্তা মোদীর

যেকোনও কৃষককে আমি জিজ্ঞাসা করি, আগে যে ব্যবস্থা ছিল তা নতুন আইন এসে কি কেড়ে নেওয়া হয়েছে? এই প্রশ্ন করে মোদী বলেন, এই কৃষি আইন একটি নতুন বিকল্প ব্যবস্থা। তিনি বলেন যার দাবি আসেনি সেই আইন কেন হয়েছে? এই প্রশ্নই তুলছে সংসদের বিরোধীরা। তিনি বলেন, প্রগতিশীলতার কথা ভেবেই এই আইন আনা হয়েছে।

কংগ্রেসের ওয়াকআউট

কংগ্রেসের ওয়াকআউট

এদিন মোদীর বক্তব্যের বিরোধিতা করে কংগ্রেস ওয়াকআউট করে লোকসভা থেকে। এরপরই মোদী বলেন, কংগরেসের রাজ্যসভার নীতি এক ও লোকসভার নীতি আলাদা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+