মোদী মন্ত্রিসভায় বড় রদবদলের নানা দিকের তথ্য একনজরে দেখে নিন
নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় বড়সড় রদবদল হতে চলেছে আর কিছুক্ষণের মধ্য়ে ।
নরেন্দ্র মোদীর মন্ত্রীসভায় বড়সড় রদবদল হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যে । বেশ কয়েকজন মন্ত্রীকে সরিয়ে তাঁদের জায়গায় মন্ত্রিসভায় আনা হচ্ছে বেশ কয়েকজন নতুন মন্ত্রীকে। কেমন হবে এই মন্ত্রিসভার সমীকরণ। কারাই বা আসছেন মন্ত্রী হয়ে , চোখ বুলিয়ে নেওয়া যাক।

- রবিবার মোট ৯ জন সদস্য মন্ত্রিসভায় শপথ নিতে চলেছেন। এই মন্ত্রিসভার রদবদলের জন্য ৬ জনেরও বেশি মন্ত্রীর দায়িত্ব ও মন্ত্রক পরিবর্তন করা হয়েছে।
যাঁরা নতুন মন্ত্রিসভায় আসতে চলেছেন তাঁদের মধ্যে অন্যতম প্রতাপ শুক্লা তিনি রাজ্য সভার সদস্য উত্তরপ্রদেশ থেকে নির্বাচিত হয়ে এসেছেন।- এছাড়াও আসছেন রাজকুমার সিং। যিনি প্রাক্তন আইএএস অফিসার। তিনি বিহারের আরাহ জেলার সাংসদ।
- মন্ত্রিসভার রদবদল হলেও দক্ষিণের এআইএডিমকে, গোবলয়র জেডিইউ বা মহারাষ্ট্রের শিবসেনা থেকে কোনও নেতার নাম সম্ভাব্য মন্ত্রী তালিকায় নেই।
- মন্ত্রিসভায় আসছেন হরদীপ সিং পুরী। তিনি ১৯৭৪ সালের আইএফএশ অফিসার। বিদেশ নীতি বিষয়ক নানা কাজের জন্য তাঁর ক্যাতি আছে।
মন্ত্রিসভার আরেক মুখ সত্যপাল সিং। তিনি উত্তর প্রদেশের ভাগপতের সাংসদ.- মন্ত্রিসভায় এই রদবদলের ক্ষেত্রে আসন্ন বিধান বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এগোতে চাইছে মোদী সরকার। এরমধ্যে গুজরাত, হিমাচলপ্রদেশ, কর্ণাটক নির্বাচনের কথা মাথায় রেখেই মন্ত্রিসভায় এই রদবদল বলে অনেকের ধারণা।
- এরআগে রাজীপ প্রতাপ রুড়ি সহ একাধিক মন্ত্রী নিজের পদ থেকে ইস্তফা দেন, মন্ত্রিসভা রদবদলের জন্য়।












Click it and Unblock the Notifications