সন্ত্রাস বিধ্বস্ত ছত্তিশগড়ে আজ শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে ঝড় তুলতে চলেছেন মোদী-রাহুল

সন্ত্রাস বিধ্বস্ত ছত্তিশগড়ে ভোটের প্রচারে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

দান্তেওয়াড়ার একের পর এক হামলা চালাচ্ছে মাওবাদীরা। রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে ভোটের আগে কার্যত যুদ্ধ ঘোষণা করা হয়েছে। ভোট বয়কট করা হয়েছে। ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটিয়ে আধাসেনা ও আমজনতাকে মেরে ফেলা হচ্ছে। আর এসবের মধ্যেই সন্ত্রাস বিধ্বস্ত ছত্তিশগড়ে ভোটের প্রচারে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

মাও হামলার পরে আজ ছত্তিশগড়ে নির্বাচনী প্রচারে মোদী-রাহুল

নরেন্দ্র মোদী মাও অধ্যুষিত বস্তারের জেলা সদর জগদলপুরে সভা করবেন। আর রাহুল গান্ধী দুদিনের রাজ্য সফরে মোট পাঁচটি সভা করবেন। যার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী রমন সিংয়ের আসন রাজনন্দগাঁও।

এদিন প্রধানমন্ত্রীর সকাল ১১টা ২০ মিনিটে ছত্তিশগড়ে পৌঁছনোর কথা। সেখানে সভা করে দিল্লি উড়ে যাবেন তিনি। নির্বাচন উপলক্ষ্যে এই প্রথম সভা করবেন প্রধানমন্ত্রী।

রাহুল এদিন প্রথম সভা করবেন পাখাঞ্জোরে। তারপরে রাজনন্দগাঁও, দোনগরগড়েও সভা ও রোড শো করবেন।

ছত্তিশগড়ে মোট ১৮টি আসনে ১২ নভেম্বর ভোট হবে। এর মধ্যে ১২টি জেলাই মাও অধ্যুষিত। বাকী ৭২টি আসনে ২০ নভেম্বপ ভোট হবে। মোট ১২৯১জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে এখানে। ভোটের ফল বেরোবে ১২ ডিসেম্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+