স্বস্তি পাবে মধ্যবিত্ত ও ব্যবসায়ীরা! আরবিআই-এর প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

করোনার ধাক্কায় বিদ্ধস্ত গোটা বিশ্ব। তার প্রভাব ভারতেও পড়েছে। এর জেরে অর্থনীতি ধসের সম্মুখীন হয়। সেই পরিস্থিতি থেকে দেকে বের করতে গতকাল অর্থমন্ত্রী ১.৭৫ লক্ষ কোটি টাকার প্যাকেজের ঘোষণা করেছিলেন। আর আজ সেই রেশ ধরে রেখেই বেশ কয়েকটি বড় বড় সিদ্ধান্তের কথা ঘোষণা করেন আরবিই গভর্নর শক্তিকান্ত দাস।

দেশের অর্থনীতি যেভাবে মুখ থুবড়ে পড়েছে

দেশের অর্থনীতি যেভাবে মুখ থুবড়ে পড়েছে

করোনা ভাইরাসের প্রভাবে দেশের অর্থনীতি যেভাবে মুখ থুবড়ে পড়েছে তাকে কিছুটা চাঙা করতেই রেপো রেট কমানোর ঘোষণা করেন শক্তিকান্ত দাস। এদিকে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাংবাদিক সম্মেলনের পরেই শীর্ষ ব্যাঙ্কের সিদ্ধান্তকে স্বাগত জানাতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, 'আরবিআই-এর ঘোষণা দেশের মধ্যবিত্ত ও ব্যবসায়ীদের স্বস্তি দেবে।'

আরবিআই-এর প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

আরবিআই-এর প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

এদিন এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী লেখেন, 'আজ, আরবিআই করোনা ভাইরাসের নেতিবাচক প্রভাব থেকে আমাদের অর্থনীতিকে রক্ষা করার জন্যে বিশাল এক পদক্ষেপ নিয়েছে। এই ঘোষণার ফলে দেশে তরল টাকার জোগান বৃদ্ধি পাবে, তহবিলের ব্যয় হ্রাস হবে, মধ্যবিত্ত এবং ব্যবসায়ীরা স্বস্তি পাবেন।'

৭৫ বেসিস পয়েন্ট কমানো হয় রেপো রেট

৭৫ বেসিস পয়েন্ট কমানো হয় রেপো রেট

রেপো রেটের পাশাপাশি এদিন রিভার্স রেপো রেট কমানোর সিদ্ধান্তের কথাও ঘোষা করেন গভর্নর। রিভার্স রেপো রেট কমানো হয়েছে ৯০ বেসিস পয়েন্ট। এর ফলে এখন রিভার্স রেপো রেট হল ৪ শতাংশ। পাশাপাশি ব্যাঙ্কের ক্রেডিট রিজার্ভ রেশিয়ো বাড়ানো হয় এক ধাক্কায় ১০০ বেসিস পয়েন্ট বা ১ শতাংশ।

আগামী তিন মাসের জন্য ইএমআই মুকুব

আগামী তিন মাসের জন্য ইএমআই মুকুব

এদিকে গ্রামীণ ব্যাংক, ক্ষুদ্র আর্থিক প্রতিষ্ঠান সহ-সব ধরনের বাণিজ্যিক ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক, ব্যাঙ্ক নয় এমন আর্থিক সংস্থাগুলি-কে তাদের সব ধরনের ঋণের উপর আগামী তিন মাসের মোরেটরিয়াম দেওয়ার অনুমতি দিচ্ছে আরবিআই। অর্থাৎ আগামী তিন মাসের জন্য ইএমআই মুকুব করল আরবিআই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+