আরবিআইয়ের পদক্ষেপকে স্বাগত জানিয়ে কী বললেন প্রধানমন্ত্রী মোদী?

করোনা মহামারীর জেরে ধসে গিয়েছে দেশের অর্থনীতি। এর আগে ভারতীয় অর্থনীতিকে বাঁচাতে রেপো ও রিভার্স রেপো রেট কমিয়েছিল আরবিআই। তা সত্ত্বেও লকডাউনের জেরে দেশের অর্থনীতি স্তব্ধ হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে অবগত করতে এদিন ফের সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। সেখানে বেশ কয়েকটি নতুন পদক্ষেপের ঘোষণাও করেন। সেই সব পদক্ষেপকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

টুইট করে প্রধানমন্ত্রী লেখেন ...

টুইট করে প্রধানমন্ত্রী লেখেন ...

এই বিষয়ে এদিন টুইট করে প্রধানমন্ত্রী লেখেন, 'আরবিআইয়ের এদিনের ঘোষণায় নগদের জোগান ও ঋণ সরবারহের ক্ষেত্রে উন্নতি হবে। এই পদক্ষেপের ফলে ছোট ব্যবসায়ী, ক্ষুদ্র-মাঝারি শিল্প, কৃষক ও দরিদ্রদের সহায়তা পাবেন।'

রিভার্স রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়

রিভার্স রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানো হয়

প্রসঙ্গত, শুক্রবার রিভার্স রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর ঘোষণা করেছেন আরবিআইয়ের গভর্নর শক্তিকান্ত দাস। ৪ বেসিস পয়েন্ট থেকে কমে হল ৩.৭৫ শতাংশ। তবে অপরিবর্তিত থাকছে রেপো রেট।

আরবিআই গভর্নর বলেন ...

আরবিআই গভর্নর বলেন ...

এদিন আরবিআই গভর্নর বলেন, 'সারাদেশে ব্যাঙ্কিং কাজের সঙ্গে যারা জড়িত তারা নিজেদের জীবন বাজি রেখে এ সংকটের মুহূর্তে মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করছে। আমি এদের সকলকে ধন্যবাদ জানাতে চাই।' এছাড়া ব্যাঙ্কগুলির ক্ষেত্রে এলসিআর ১০০ শতাংশ থেকে কমিয়ে ৮০ শতাংশ করা হয়েছে। পাশাপাশি এই মুহূর্তে ব্যাঙ্কগুলিকে ডিভিডেন্ড দিতেও বারণ করা হয়েছে।

ক্ষুদ্র শিল্পের জন্য ৫০ হাজার কোটি টাকার প্যাকেজ

ক্ষুদ্র শিল্পের জন্য ৫০ হাজার কোটি টাকার প্যাকেজ

এছাড়া এদিন ক্ষুদ্র শিল্পের জন্য ৫০ হাজার কোটি টাকার প্যাকেজ ও আবাসন শিল্পে ১০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেন শক্তিকান্ত দাস। তিনি বলেন, 'ক্ষুদ্র শিল্পের জন্য আপাপতত ৫০ হাজার কোটি টাকার প্যাকেজ দেবে আরবিআই। এছাড়া আবাসন শিল্প খাতে দেওযা হবে ১০ হাজার কোটি টাকা। পরে পরিস্থিতি পর্যালোচনা করে টাকার পরিমাণ বাড়তে পারে। আবাসন শিল্পে নন ব্যাঙ্কিং ফিন্যানশিয়াল কর্পোরেশনের ঋণ দেওয়ার উপর বিধিনিষেধও শিথিল করা হচ্ছে।'

নাবার্ডের জন্য ২৫ হাজার কোটি টাকার প্যাকেজ

নাবার্ডের জন্য ২৫ হাজার কোটি টাকার প্যাকেজ

পাশাপাশি নাবার্ডের জন্য ২৫ হাজার কোটি টাকার প্যাকেজ এবং মাইক্রো ফিন্যান্সের জন্য ৫০ হাজার কোটির প্যাকেজ ঘোষণা করা হয় এদিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+