Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বৈচিত্রের মধ্যে ঐক্যই আমাদের পরিচয়! সর্দার প্যাটেলের ১৪৪তম জন্মবার্ষিকীতে বললেন মোদী

সর্দার প্যাটেলের ১৪৪ তম জন্ম বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সর্দার প্যাটেলের ১৪৪ তম জন্ম বার্ষিকীতে তাঁর প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন প্রধানমন্ত্রী গিয়েছিলেন গুজরাতের কেভাডিয়ায় স্ট্যাচু অপ ইউনিটিতে। সেখানে সর্দার প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোদী বলেন বৈচিত্রের মধ্যে ঐক্যই আমাদের পরিচয়। এই দিনটিকে কেন্দ্রের তরফে ন্যাশনাল ইউনিটি ডে হিসেবে পালন করা হয়।

বৈচিত্রের মধ্যে ঐক্যই আমাদের পরিচয়! সর্দার প্যাটেলের ১৪৪তম জন্মবার্ষিকীতে বললেন

কুর্তা পায়জামার ওপরে নীল জ্যাকেটে মোদী সর্দা প্যাটেলের ১৮২ ফুট উঁচু মূর্তিতে মাল্যদান করেন। ভারতের প্রথম উপ উপপ্রধানমন্ত্রী ছাড়াও চিনি ছিলেন প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর উদ্যোগেই দেশীয় রাজ্যগুলি ভারতের সঙ্গে সংযুক্ত হয়েছিল।

এই উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী একতা দিবসের প্যারেডেও অংশ নেন। যা প্যাটেলের প্রতি শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয়েছিল। এই উপলক্ষে হাজারো স্কুলের ছাত্রছাত্রী ঐক্যের শপথ নেয়। এই অনুষ্ঠানে কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর জওয়ানরা ছাড়াও ছিলেন শিল্পী এবং দর্শকরা।

এদিন শপথ বাক্য পাট করান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই শপথ তিনি নিচ্ছেন, দেশের ঐক্যের জন্য। দেশের ঐক্য সম্ভব হয়েছিল সর্দার প্যাটেলের কাজের জন্য, বলেন মোদী।

এদিন তিনি ন্যাশনাল পুলিশ মেমোরিয়ালের মেমেন্টো তুলে দেন প্রয়াত হাবিলদাল নাসির আহমেদের স্ত্রী শাহজিয়া কৌসরের হাতে। সিআরপিএফ-এর ৭৬ নম্বর ব্যাটেলিয়নের নাসির আহমেদ পুলওয়ামায় জঙ্গি হামলায় শহিদ হয়েছিলেন এবছরের ফেব্রুয়ারিতে।

এরপর প্রধানমন্ত্রী কেভাডিয়ায় সিভিল সার্ভিস প্রবেশনারদের সঙ্গে টেকনোলজি ডেমনস্ট্রেশন সাইট ঘুরে দেখেন।

এদিকে এদিন দিল্লিতে রান ফর ইউনিটির সূচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্যাটেলের স্বপ্নপূরণ করেছেন মোদী, এদিন বলেছেন অমিত শাহ। এপ্রসঙ্গে তিনি ৩৭০ ধারা এবং ৩৫এ ধারার বাতিলের কথা উল্লেখ করেছেন।

গতবছর বল্লভভাই প্যাটেলের ১৪৩ তম জন্মদিবসে স্ট্যাচু অফ ইউনিটির উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+