গান্ধীজয়ন্তীতে 'জাতির জনক'কে শ্রদ্ধার্ঘ মোদী-মনমোহনের, বর্ণাঢ্য আয়োজন রাজঘাটে
জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মদিনে এদিন সকালে দিল্লির রাজঘাটে শ্রদ্ধার্ঘ জানাতে পৌঁছে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ ও জাতির প্রতি মহাত্মা গান্ধীর অবদানকে কুর্ণিশ জানিয়ে এদিন দেশের প্রধানমন্ত্রী সকালেই একটি টুইট করেন। এদিনের অনুষ্ঠানে রাজঘাটে শ্রদ্ধার্ঘ জানান কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং।
|
মোদীর শ্রদ্ধার্ঘ
গান্ধী জয়ন্তীর দিন এদিন রাজঘাটে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়। সেই অনুষ্ঠানে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
|
লাল বাহাদুর শাস্ত্রীকে শ্রদ্ধার্ঘ
এদিন, রাজঘাটে গান্ধীজিকে শ্রদ্ধার্ঘ জানানোর পাশাপাশি বিজয়ঘাটে লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিনে প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধার্ঘ জানান।
|
মনমোহন-সনিয়ার শ্রদ্ধার্ঘ
কংগ্রেসের সভানেত্রী সনিয়া গান্ধী ও প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এদিন মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার্ঘ জানান। এরপর তাঁরাও প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর জন্মদিনে তাঁকে শ্রদ্ধা জানান।












Click it and Unblock the Notifications