পুলওয়ামার শহিদদের প্রতি শ্রদ্ধা!মোদীর 'মন কি বাত'-এর উঠে এল যুদ্ধ স্মারকের কথা
২০১৯-এর ভোটের আগে শেষ 'মন কি বাত'-এ পুলওয়ামার শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
২০১৯-এর ভোটের আগে শেষ 'মন কি বাত'-এ পুলওয়ামার শহিদদের প্রতি শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, ভারতমাতা
সাহসী সন্তানদের হারিয়েছে। তাঁদের সমর্থনে ঢেউ উঠেছে। শহিদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন। প্রধানমন্ত্রী সেনাবাহিনীকে পুরো কৃতিত্ব দিয়ে বলেছেন, অসীম সাহসের সঙ্গে শান্তি বজায় রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।
|
'মন কি বাত'-এ শহিদ-কথা
নির্বাচনের আগে শেষ 'মন কি বাত'। তাতে প্রধানমন্ত্রী ১০ দিন আগে পুলওয়ামায় ভয়াবহ জঙ্গি হামলায় শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানান। ঘটনায় দেশের মানুষ কষ্ট পয়েছেন। তাঁদের রাগও হয়েছে। শহিদ জওয়ানদের প্রতি সহমর্মীতা জানিয়েছেন তাঁরা।
|
যুদ্ধ স্মারকের উদ্বোধন
যুদ্ধে শহিদদের জন্য নিবেদিত স্মরক সম্পর্কে জানিয়েছেন প্রধানমন্ত্রী। ইন্ডিয়া গেট এবং অমর জওয়ান জ্যোতির কাছে তৈরি স্মারকের উদ্বোধন করা হবে ২৫ ফেব্রুয়ারি।

শহিদদের প্রতি শ্রদ্ধা
শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, পুলওয়ামার শহিদদের কথা দেশ ভুলবে না। তাঁদের বলিদান ব্যর্থ হবে না।
প্রধানমন্ত্রী বলেছেন, দেশ থেকে জঙ্গি দূর করতে সংকল্প নিয়েছে সেনা। কিন্তু উল্টোদিকের হামলায় দেশের জন্য প্রাণ দিতে হচ্ছে তাঁদের। বর্ণবাদ, সাম্প্রদায়িকতা এবং আঞ্চলিকতাবাদ সম্পর্কে
দেশবাসীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী।
(ছবি সৌজন্য: এএনআই)












Click it and Unblock the Notifications