কাশ্মীর থেকে সিএএ, সংসদে দীর্ঘ বক্তৃতায় সাফল্যের খতিয়ান তুলে ধরলেন প্রধামন্ত্রী মোদী
কাশ্মীর থেকে সিএএ, সংসদে দীর্ঘ বক্তৃতায় সাফল্যের খতিয়ান তুলে ধরলেন প্রধামন্ত্রী মোদী
লোকসভায় রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদ জ্ঞাপন করতে এদিন বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর বক্তব্যের প্রথম থেকেই কংগ্রেসকে বিভিন্ন বিষয়ে তুলোধোনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাশ্মীর ইস্যু থেকে সিএএ বিরোধী আন্দোলন নিয়ে সংসদে মুখ খোলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সরকারের সাফল্যের খতিয়ানও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

'নেহেরু কি হিন্দু রাষ্ট্র চেয়েছিলেন?'
আজ সিএএ নিয়ে কংগ্রেসরকে আক্রমণ করে মোদী বলেন, 'আমি সকল ১৩০ কোটি ভারতীয়কে বলতে চাই যে এই বিলে (নাগরিকত্ব আইন) সংখ্যালঘু সহ কোনও নাগরিকই ক্ষতিগ্রস্থ হবে না। পাকিস্তানে হিন্দুদের তাড়িয়ে দেওয়ার প্রক্রিয়া প্রায় সম্পূর্ণ হয়ে গিয়েছে। পণ্ডিত নেহেরু নিজেই পাকিস্তানের সংখ্যালঘুদের রক্ষার পক্ষে ছিলেন, আমি কংগ্রেসকে জিজ্ঞাসা করতে চাই, পণ্ডিত নেহেরু সাম্প্রদায়িক ছিলেন কি? তিনি কি হিন্দু রাষ্ট্র চেয়েছিলেন?'

কাশ্মীরি পণ্ডিতদের প্রসঙ্গ টেনে কংগ্রেসকে আক্রমণ মোদীর
এই রেশ টেনেই কাশ্মীর নিয়েও কংগ্রেসকে তুলোধোনা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'যারা সংবিধানের প্রতি শ্রদ্ধার কথা বলছেন তারা এত দশক ধরে এটিকে জম্মু ও কাশ্মীরে কখনও প্রয়োগ করেননি। শশী থারুর জি আপনি জম্মু ও কাশ্মীরের জামাই ছিলেন, আপনার উদ্বেগ প্রকাশ করা উচিত ছিল।' এরপর কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর থেকে বিতাড়িত করার প্রসঙ্গ টেনে এনে বলেন, 'কাশ্মীরের পরিচয় ১৯ জানুয়ারি, ১৯৯০ সমাহিত হয়েছিল।'

'আর্থিক ঘাটতি নিয়ন্ত্রণে রেখেছি'
অর্থনীতি নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, 'আমরা আর্থিক ঘাটতি নিয়ন্ত্রণে রেখেছি। মূল্যবৃদ্ধিও নিয়ন্ত্রণে রয়েছে। এবং দেশের ম্যাক্রো-অর্থনীতি স্থিতিশীল রয়েছে। বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে হবে, দেশের অর্থনীতি জোরদার করতে হবে, এজন্য আমরা বেশ কয়েকটি পদক্ষেপও নিয়েছি।'

'সরকার কৃষকদের স্বার্থ রক্ষার্থে বদ্ধপরিকর'
সরকার কৃষকদের স্বার্থ রক্ষার্থে বদ্ধপরিকর জানিয়ে মোদী বলেন, 'কৃষকদের আয় বৃদ্ধি করা আমাদের অগ্রাধিকারের মধ্যে পড়ে। কৃষকদের ইনপুট ব্যয় কমানোও আমাদের অগ্রাধিকার। আমাদের দেশে প্রথমবারের মতো সাত লক্ষ টন ডাল ও তেলের বীজ উৎপাদন করা হয়েছিল। যদিও আমাদের আমলে ১০০ লক্ষ টন ডাল ও তেলবীজ উৎপাদনের সীমা পার হয়েছে।'

প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার সাফল্যের খতিয়ান
সরকারি প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 'প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনার আওতায় কৃষকরা প্রিমিয়াম হিসাবে প্রায় ১৩ হাজার কোটি টাকা পরিশোধ করেছেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে লোকসানের কারণে তাদেরকে প্রায় ৫৬ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল। কৃষকদের আয় বৃদ্ধি এবং ইনপুট ব্যয় হ্রাস করা আমাদের প্রাথমিক লক্ষ্য।'

'দিল্লির কাছে এসেছে উত্তর-পূর্ব'
উত্তর-পূর্ব নিয়ে মুখ খোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'শেষ পাঁচ বছরে উত্তর-পূর্বের সঙ্গে দিল্লির দূরত্ব কমে এসেছে। আগে উত্তর-পূর্বের মানুষের কাছে দিল্লিকে খুব দূরের বলে মনে হত। আজ তাদের দ্বারে দ্বারে দাঁড়িয়ে আছে কেন্দ্রের প্রকল্প ও উন্নয়ন। বিদ্যুৎ হোক, রেল বা বিমানবন্দর, মোবাইল সংযোগ, আমরা এই সমস্ত বিষয়ে উন্নয়ন করার চেষ্টা করেছি।'

বোড়ো সমস্যা নিয়েও বলেন প্রধানমন্ত্রী
বোড়ো ইস্যু সম্পর্কে তিনি বলেন, 'বোড়ো ইস্যু সম্পর্কে বলা হয়েছিল যে এটি প্রথমবার হয়নি। আমরা বলিওনি যে এটি প্রথমবারের মতো হয়েছে। আমরা বলছি, অনেক চেষ্টা হয়েছে, কিছু এখনও চলছে, তবে যা ঘটেছিল (আগে), রাজনীতি মাথায় রেখেই হয়েছিল।'

'পরিকাঠামোগত উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়'
আজ সংসদে পরিকাঠামো নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'পরিকাঠামোগত উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়। রাস্তা থাকলেই রোগীরা হাসপাতালে আসতে পারবে, ক্রেতারা দোকানো যেতে পারবে, গ্রাম থেকে কৃষি পণ্য শহরে আসতে পারবে। আমরা পরিকাঠামো খাতে বিপুল অর্থ বরাদ্দ করেছি। গত পাঁচ বছর ধরেই আমরা পরিকাঠামো ও রাস্তা উন্নয়নে বহু প্রকল্প বাস্তবায়িত করেছি।' তিনি আরও বলেন, 'সেচ থেকে শুরু করে শিল্প, রাস্তা থেকে বন্দর ও বিমানবন্দর থেকে জল পর্যন্ত আমরা বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছি।'
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications