নরেন্দ্র মোদী থেকে গুলাম নবি আজাদ, হরিবংশ নারায়ণের প্রশংসায় পঞ্চমুখ সকলেই

রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ সবার প্রথমে উঠে হরিবংশ নারায়ণ সিংকে অভিনন্দন জানান।

রাজ্যসভায় বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ সবার প্রথমে উঠে হরিবংশ নারায়ণ সিংকে অভিনন্দন জানান। স্পিকার বেঙ্কাইয়া নাইড়ু ভোট প্রক্রিয়া সমাপ্ত হওয়ার পরে প্রথা অনুযায়ী বিরোধী দলের নেতা আজাদকে বক্তব্য রাখতে আহ্বান জানান। ইউপিএ-র তরফে বিজিত প্রার্থী বিকে হরিপ্রসাদ ১০৫টি ভোট পেয়েছেন। আর বিজয়ী হরিবংশ নারায়ণ সিং ১২৫টি ভোট পেয়েছেন। এদিন দল মত নির্বিশেষ সকলেই হরিবংশ নারায়ণকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কে কী বললেন আসুন জেনে নেওয়া যাক।

গুলাম নবি আজাদ

আমি নব নির্বাচিত মাননীয় ডেপুটি চেয়ারম্যান হরিবংশ নারায়ণ সিংকে অভিনন্দন জানাচ্ছি। সংসদে আসতে গেলে কোনও একটি দল বা দলের সমষ্টির তরফে প্রবেশ করতে হয়। সেটাই নিয়ম। তবে একবার সংসদে প্রবেশ করে ফেললে সেই ব্যক্তি সকলের কাছে সমান হয়ে যান। সকলকে সমান চোখে দেখেন। আমি হরিবংশজীর কাছে আবেদন জানানো যাতে তিনিও সেই পথ অনুসরণ করে সকলকে সমান চোখে দেখেন। কারণ তিনি এখন সকলের ডেপুটি চেয়ারম্যান। আমি মনে করি রাজ্যসভার চেয়ারম্যান বা ডেপুটি চেয়ারম্যানের আরও বেশি করে বিরোধী দলের প্রতি নজর দেওয়া উচিত। হরিবংশ নারায়ণজী দেশে বিদেশে হিন্দি ভাষার মানোন্নয়নে যে কাজ করেছেন তা প্রশংসনীয়। এই পদেও তিনি সসম্মানে কাজ করবেন এমনটাই আশা করছি।

নরেন্দ্র মোদী

আমি হরিবংশ নারায়ণজীকে শুভেচ্ছা জানাচ্ছি। তিনি সমাজের একেবারে নিচের স্তরের মানুষের হয়ে কাজ করেছেন, তাঁদের কথা বলেছেন। তাঁদের জন্য জীবন সমর্পিত করেছেন। ব্যাঙ্কের উচ্চ বেতনের চাকরি ছেড়ে সমাজসেবকের মতো জীবন অতিবাহিত করেছেন। সাংবাদিকতার মাধ্যমে সমাজকে বদলে দিতে চেয়েছেন। হরিবংশজী বৈভবের মধ্যে থাকার সুযোগ পেয়েও সহজ-সরল জীবন ও অনুষঙ্গকে বেছে নিয়েছেন। কেন্দ্র সরকারে প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের কাছের মানুষ হলেও সরকারের কোনও খবর সংবাদপত্রে সাংবাদিক হিসাবে ফাঁস করেননি। আশা করছি তিনি সাংসদ হিসাবেও নিজের পদের গরিমা বজায় রেখে কাজ করে দেশ ও নিজের মান উজ্জ্বল করবেন।

অরুণ জেটলি

আজ এক লোকতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তিনি এদিন জিতে এসেছেন। এর আগে সাংসদ হিসাবেও তিনি কাজ করেছেন। যখনই নিজের বক্তব্য রেখেছেন তখনই সমস্তটা জেনে বক্তব্য রেখেছেন। সাংবাদিক, ব্যাঙ্ককর্মী, সাংসদ সব কাজেই দক্ষতার সঙ্গে কাজ করেছেন। আশা করি এখানেও পদের গরিমা বজায় রাখবেন।

ডেরেক ও'ব্রায়েন

তৃণমূল কংগ্রেস সহ সকলের তরফ থেকে হরিবংশ নারায়ণকে অভিনন্দন। আপনি আমাদের প্রতিবেশী রাজ্যের বাসিন্দা। আপনি যেখানে কাজ করেছেন সেখানে আমিও কাজ করেছি। সংসদেও এক বছর আপনি আমি পাশাপাশি বসেছি। আশা করছি সকলের হয়ে আপনি কাজ করবেন। এদিন খুব সুস্থ লড়াই হয়েছে। দুই প্রতিযোগীই একশোর বেশি ভোট পেয়েছেন। এই সুস্থ প্রতিযোগিতা বেশ আকর্ষণীয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+