আরবিআই গভর্নর পদে উর্জিত প্যাটেলের ইস্তফা প্রসঙ্গে কী বললেন মোদী
প্রাক্তন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলের ইস্তফা নিয়ে প্রধানমন্ত্রী মোদী বললেন, সরকারের তরফে কোনও রাজনৈতিক চাপ ছিল না।
প্রাক্তন আরবিআই গভর্নর উর্জিত প্যাটেলের ইস্তফা নিয়ে সারা দেশে হইচই পড়ে যায়। গতবছরের শেষে তিনি কেন্দ্রীয় ব্যাঙ্কের প্রধানের পদ থেকে সরে দাঁড়ান। কেন্দ্র সরকারের চাপে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন প্যাটেল। এমনটাই অভিযোগ ওঠে। এই প্রসঙ্গে এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মোদী বললেন, সরকারের তরফে কোনও রাজনৈতিক চাপ ছিল না।

কেন পদত্যাগ
তাহলে কেন প্যাটেল পদত্যাগ করলেন? মোদী বলেছেন, উর্জিত নিজে বেশ কয়েকমাস ধরে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করতে চাইছিলেন। এমনকী ব্যক্তিগতভাবে চিঠিও লিখেছিলেন।

ইস্তফা দিতে চান উর্জিতই
এই প্রথম একথা জনসমক্ষে জানিয়ে মোদী বলেছেন, ৬-৭ মাস ধরে উর্জিত এই দাবি করছিল। এতে রাজনৈতিক চাপের কোনও প্রশ্নই নেই। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেছেন।
|
উর্জিতের প্রশংসা
প্রসঙ্গত, গত বছরের শেষে উর্জিত প্যাটেল আরবিআই গভর্নরের পদ থেকে সরে দাঁড়ান। পদত্যাগের পর প্রধানমন্ত্রী মোদী টুইট করে তাঁকে শুভেচ্ছা জানান। এদিনও প্যাটেলের কাজের প্রশংসা করেছেন মোদী।












Click it and Unblock the Notifications