'মনমোহনের কাছে ক্ষমা চাইতে হবে মোদীকে' বিরোধীদের এই আবদারে কী প্রতিক্রিয়া রাজ্যসভার অধ্যক্ষের
রাজ্যসভায় মোদীর বক্তব্য নিয়ে হুলুস্থুল শুরু করে কংগ্রেস।
পাকিস্তানের সঙ্গ দিয়ে গুজরাত নির্বাচনে ষড়যন্ত্র করেছেন মনমোহন সিং। প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ভয়ঙ্কর এই অভিযোগ এনেছেন নরেন্দ্র মোদী। যা নিয়ে বিরোধী কংগ্রেস যারপরনাই সরব হয়েছে। মোদীকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। সংসদে ক্ষমা চাইতে হবে। এদিন রাজ্যসভায় তা নিয়ে হুলুস্থুল শুরু করে কংগ্রেস। যার প্রেক্ষিতে সভাকক্ষেই মেজাজ হারিয়ে বিবৃতি দিয়েছেন রাজ্যসভার স্পিকার তথা উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইড়ু।

কংগ্রেসকে লক্ষ্য করে বেঙ্কাইয়া বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে এই অভিযোগ করেননি। ফলে সংসদে দাঁড়িয়ে তাঁকে ক্ষমা চাইতে হবে, এমনটা নয়। এটা কোনও রাস্তা নয়। কেউ ক্ষমা চাইবেন না।
গুজরাত নির্বাচনের প্রচারে গিয়ে মনমোহন সিং ও কংগ্রেসকে আক্রমণ করে নরেন্দ্র মোদী অভিযোগ করেন যে, মনংমোহন সিং ও অন্যান্য কংগ্রেস নেতারা গুজরাতে বিজেপিকে হারানোর জন্য পাকিস্তানিদের সঙ্গে আলাপ-আলোচনা চালাচ্ছে।
এই শুনে মনমোহন সিংও গোটা ঘটনায় তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। মিথ্যাচার করছেন মোদী, এমনই অভিযোগ করেন মনমোহন। যা নিয়ে পরে আসরে নেমে পড়ে কংগ্রেস। সংসদে শীতকালীন অধিবেশনের আসর বসতেই কংগ্রেস বিক্ষোভে শামিল হয়। যার বিরুদ্ধেই কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রাজ্যসভার স্পিকার বেঙ্কাইয়া নাইড়ু।












Click it and Unblock the Notifications