কলকাতার সঙ্গে করাচির নাম! কারণ জানিয়ে মোদী নিজেই করলেন সংশোধন

কোচি বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলে ফেলেছিলেন করাচির নাম। সোমবার গুজরাতের জামনগরের এক সভার ঘটনা।

কোচি বলতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলে ফেলেছিলেন করাচির নাম। সোমবার গুজরাতের জামনগরের এক সভার ঘটনা। মোদীর এই ভুলের পরেই শ্রোতাদের মধ্যে হাসির রোল ওঠে। ভুল বুঝতে পেরে শুধরে নেন প্রধানমন্ত্রী। আয়ুষ্মান প্রকল্প নিয়ে বলতে গিয়ে ভুল স্বীকার তিনি।

কলকাতার সঙ্গে করাচির নাম! কারণ জানিয়ে মোদী নিজেই করলেন সংশোধন

গুজরাতের জামনগরের সভায় আয়ুষ্মান প্রকল্প নিয়ে বলছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জামনগরে গুরু গোবিন্দ সিং হাসপাতালের ৭০০ বেডের অ্যানেক্স বিল্ডিং-এর উদ্বোধনের পর তিনি বলেন, জামনগরের বাসিন্দা কলকাতা অথবা করাচিতে গিয়েও চিকিৎসা করাতে পারবেন। সেই সময়ই সভায় হাসির রোল ওঠে। সঙ্গে সঙ্গে ভুল সংশোধন করেন প্রধানমন্ত্রী। সাফাইও দেন তিনি। বলেন, সর্বক্ষণই প্রতিবেশী দেশের কথা মাথার ঘুরছে। ফলে মুখ ফসকে কোচির বদলে করাচি বলে ফেলেছেন।

আয়ুষ্মান প্রকল্পে কোনও পরিবার বছরে পাঁচলক্ষ টাকা পর্যন্ত পরিষেবা পেয়ে থাকেন।

সভা মঞ্চে করাচি থেকে কোচি সংশোধনের পরেই মোদী চলে যান বালাকোটে সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে। পাকিস্তানে এয়ার স্ট্রাইকের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+