জিই সামিটের ফাঁকে ইভাঙ্কার সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদীর
গ্লোবাল আন্তঃপ্রেনিয়রশিপ সামিট বা বিশ্ব উদ্য়োগপতি সম্মেলন উপলক্ষ্যে সেজে উঠেছে হায়দরাবাদ
গ্লোবাল আন্তঃপ্রেনিয়রশিপ সামিট বা বিশ্ব উদ্য়োগপতি সম্মেলন উপলক্ষ্যে সেজে উঠেছে হায়দরাবাদ। এই সম্মেলনে মার্কিন যুক্তরাষ্ট্রের দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে তথা প্রেসিডেন্টের ইনফরমাল অ্যাডভাইসার ইভাঙ্কা ট্রাম্প। সম্মেলনের ফাঁকে ইভাঙ্কার সঙ্গে এদিন দেখা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


হায়দরাবাদের ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে এদিন চা-এর বৈঠকে বসেছিলেন ট্রাম্প কন্যা। উজ্জ্বল সবুজ রঙের পোশাকে এদিন ঝলমলে ছিলেন ইভাঙ্কা । উল্লেখ্য, এই সেন্টারেই অনুষ্ঠিত হয় জিইএস ২০১৭। খানিকক্ষণের কথাবার্তার পর , ইভাঙ্কাকে নিয়ে জিইএস-এর সভাস্থলের দিকে এগিয়ে যান প্রধানমন্ত্রী মোদী। সেই সময়ে তাঁদের সঙ্গে ছিলেন তেলাঙ্গানার মুখ্যমন্ত্রী কে সি রাও ও সরকারী কয়েকজন আমলা।


প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে বৈঠকের আগে ইভাঙ্কা দেখা করেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে। বিদেশমন্ত্রকের মুখপাত্রের তরফে জানানো হয়েছে, এই ভারতীয় বিদেশমন্ত্রীর সঙ্গে মহিলাদের উদ্যোগ ভিত্তিক বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে।












Click it and Unblock the Notifications