বায়ুসেনা কম্যান্ডারকে ছাড়াতে বিশেষ বৈঠকে মোদী, একজোট তিন সেনার প্রধান
পাকিস্তান ভারতীয় বায়ুসেনার বিমানকে টেনে নামিয়েছে। একজন বায়ুসেনা কম্যান্ডারকে নিজেদের হেফাজতে নিয়েছে।
পাকিস্তান ভারতীয় বায়ুসেনার বিমানকে টেনে নামিয়েছে। একজন বায়ুসেনা কম্যান্ডারকে নিজেদের হেফাজতে নিয়েছে। এখন ভারত তাঁকে ফেরত আনার চেষ্টা চালাচ্ছে। দিল্লিতে পাক ডেপুটি হাই কমিশনারকে ডেকে স্পষ্ট করে জানানো হয়েছে যাতে পাক হেফাজতে থাকা বায়ুসেনা কম্যান্ডারের কোনও ক্ষতি না হয়।

এদিন স্থল, বায়ু ও নৌসেনা প্রধানের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানের সঙ্গে বাড়তে থাকা দ্বৈরথ ও বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেন।
ভারত তার আগে বিদেশ মন্ত্রকের তরফে সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট করে দিয়েছে যে, নয়াদিল্লি যেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে, পাক জঙ্গি ঘাঁটি আক্রমণ করছে, তেমনই পাকিস্তানি সেনা ভারতীয় সেনাকে আক্রমণ করছে। সন্ত্রাসের বিরুদ্ধে লড়ার বিরুদ্ধে সেনার বিরুদ্ধে লড়ছে।
Delhi: Meeting of the three Service Chiefs with PM Narendra Modi at 7 Lok Kalyan Marg ends pic.twitter.com/MKV9g1Cy2L
— ANI (@ANI) February 27, 2019
সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রক জানিয়েছে, পাকিস্তানে বসে জইশ ই মহম্মদ জঙ্গিরা ফের আত্মঘাতী হামলার পরিকল্পনা করছে। এই সুনির্দিষ্ট তথ্য হাতে আসার পরই ভারত জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে।
তবে সেই হামলার পর থেকেই পাকিস্তান ভারতের সেনার ওপরে পাল্টা হামলা শুরু করেছে। এদিন পাকিস্তান ভারতীয় সীমান্তে ঢুকে হামলা করার চেষ্টা করলে ভারত তার সঙ্গে সঙ্গে জবাব দিয়েছে।












Click it and Unblock the Notifications