Narendra Modi: বঙ্গে সভায় আসার আগে মধ্যরাতে নাড্ডা-শাহের সঙ্গে বৈঠক, কোন পরিকল্পনায় মোদী

পাখির চোখ এখন লোকসভা ভোট। তৃতীয়বার সরকার গঠনের জন্য ভোটের ময়দানে নামছে বিজেপি। সেকারণে এবার যে আরও সংগঠিত পরিকল্পনা নিয়ে ময়দানে নামবেন তাঁরা তাতে কোনও সন্দেহ নেই। আজ থেকেই বাংলায় ভোটের দামামা বাজাতে চলেছে বিজেপি।

পশ্চিমবঙ্গে পর পর তিনটি সভা করবেন প্রধানমন্ত্রী মোদী। তার আগেই দিল্লিতে মধ্যরাতে নাড্ডা শাহদের সঙ্গে নিয়ে বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে লোকসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে আলোচনা হয়েছে বলে সূত্রের খবর। তাহলে কি আরামবাগের সভা থেকে লোকসভা ভোটের প্রার্থী নিয়ে কোনও বড় ইঙ্গিত দেবেন প্রধানমন্ত্রী মোদী তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।

 Narendra Modi

এবার বাংলায় বিশেষ নজর দিয়েছে বিজেপি তাতে কোনও সন্দেহ নেই। সন্দেশখালি কাণ্ডের পর তো বিজেপির হাতে বড় অস্ত্র চলে এসেছে লোকসভা ভোেটর আগে। গত লোকসভা ভোটে রাজ্যে ভাল ফল করেছিল বিজেপি। একেবারে ১৮টি আসন পেয়েছিল। বিধানসভা ভোটে ভরাডুবি হলেও ২০২৪-র লোকসভা ভোটের আগে ফের কোমর কষছে বিজেপি।

বিজেপির অন্দরে এই নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। সেকারণেই গতকাল রাতে নাড্ডা-শাহকে িনয়ে দীর্ঘক্ষণ বৈঠক করেছেন প্রধানমন্ত্রী মোদী। প্রায় ভোর তিনটে পর্যন্ত চলেছে বৈঠক। তাতে নাকি ৫০ প্রার্থীর তালিকা চূড়ান্ত করা হয়েেছ। রাত সাড়ে ১০টা থেকে ভোর তিনটে পর্যন্ত এই বৈঠকে যে ৫০ জন প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে তাতে কি বাংলার প্রার্থী তালিকা রয়েছে তা নিয়ে জল্পনা চলছে।

সূত্রের খবর উত্তর প্রদেশে শরিকি আসন ভাগাভাগি নিয়ে আলোচনা হয়েছে। তাতে নাকি উত্তর প্রদেশে আরএলডিকে ২ আসন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া মির্জাপুরে এবং রবার্টগঞ্জে আসন দুটি আপনা দলকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আবারও প্রধানমন্ত্রী মোদী বারাণসীতে সফরে আসবেন বলে জানা গিয়েছে। এবারও বারাণসী থেকে প্রার্থী হওয়ার সম্ভাবনা রয়েছে প্রধানমন্ত্রী মোদীর। তবে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি।

এপ্রিল মাসে লোকসভা ভোটের দিন ধার্য করার পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের এমনই জল্পনা শোনা যাচ্ছিল। এপ্রিলের প্রথম থেকে মে মাসের শেষে ভোটে ফলাফল ঘোষণা হয়ে যাবে। তৃতীয়বার লোকসভা ভোটে জিততে বিজেপিযে সর্বশক্তি দিয়ে ঝাঁপাবে তাতে কোনও সন্দেহ নেই। উত্তর ভারতের সিংহভাগ রাজ্যই বিজেপির দখলে রয়েছে। এবার পাখির চোখ করা হয়েছে বাংলাকে। কীভাবে বাংলা জয় করা যায় তা িনয়ে চূড়ান্ত তৎপরতা শুরু হয়ে গিয়েছে বিজেপির অন্দর মহলে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+