তালিবানদের ক্ষমতা দখলের মধ্যেই মোদী আমেরিকা সফরের সম্ভাবনা, বাইডেনের সঙ্গে বৈঠকে যেযে বিষয়ে গুরুত্ব

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বিদেশ সফরে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। গন্তব্য আমেরিকা (america)। গড় দেড় বছরে করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী বড় কোনও দেশ সফরে যাননি। অগাস্টে আফগানিস্ত

সেপ্টেম্বরের শেষ সপ্তাহে বিদেশ সফরে যেতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (narendra modi)। গন্তব্য আমেরিকা (america)। গড় দেড় বছরে করোনা পরিস্থিতির কারণে প্রধানমন্ত্রী বড় কোনও দেশ সফরে যাননি। অগাস্টে আফগানিস্তানে তালিবান (taliban) শাসন পুনঃপ্রতিষ্ঠার নিরিখে প্রধানমন্ত্রীর এই সফর যথেষ্টই তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অন্যদিকে এবছরের শুরুর দিকে জো বাইডেন আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরে প্রধানমন্ত্রী মোদীর এটাই প্রথম আমেরিকা সফর।

২২-২৭ সেপ্টেম্বর আমেরিকা সফরে প্রধানমন্ত্রী

২২-২৭ সেপ্টেম্বর আমেরিকা সফরে প্রধানমন্ত্রী

একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, প্রধানমন্ত্রী মোদীর আমেরিকার সফর হতে পারে ২২ থেকে ২৭ সেপ্টেম্বরের মধ্যে। তিনি ওয়াশিংটন ছাড়াও নিউইয়র্কেও যেতে পারেন বলে জানা গিয়েছে।

মুখোমুখি প্রথম সাক্ষাত

মুখোমুখি প্রথম সাক্ষাত

সেপ্টেম্বরের শেষে প্রধানমন্ত্রী মোদী আমেরিকায় গেলে, প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে সেদেশে প্রথমবারের জন্য মুখোমুখি হবেন। এর আগে তিনবার দুই রাষ্ট্রপ্রধান মিলিত হয়েছেন, তবে তা ভার্চুয়ালি। মার্চে কাদ সামিট, এপ্রিলে জলবায়ু পরিবর্তনের সামিট এবং জুনে জি-৭-এর সামিট।
জি-৭-এর সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদীর ব্রিটেনে যাওয়ার কথা থাকলেও, দেশে করোনার দ্বিতীয় তরঙ্গের কারণে তা বাতিল করতে হয়। সেখানে গেলেও আমেরিকার প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে মোদীর প্রথমবারের জন্য সাক্ষাত হতে পারত।

গুরুত্বপূর্ণ সময়ে বাইডেনের সঙ্গে বৈঠক

গুরুত্বপূর্ণ সময়ে বাইডেনের সঙ্গে বৈঠক

ভারতের প্রধানমন্ত্রী মোদী এমন একটা সময়ে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করতে চলেছেন, যে সময় আফগানিস্তানে তালিবানদের সরকারগঠনের প্রস্তুতি চলছে। প্রেসিডেন্ট বাই়ডেনের সঙ্গে বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী মোদী বাইডেন প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে মিলিত হবেন বলেও জানা গিয়েছে।

আলোচনায় উঠে আসতে পারে চিন প্রসঙ্গও

আলোচনায় উঠে আসতে পারে চিন প্রসঙ্গও

দুপক্ষের আলোচনায় চিন প্রসঙ্গ উঠে আসার প্রবল সম্ভাবনা রয়েছে। ভারত ও প্রশান্ত মহাসাগরীয় এলাকাও আলোচনায় উঠে আসতে পারে। জানা গিয়েছে কাদ নেতাদের সামিটের পরিকল্পনা করা হচ্ছে ওয়াশিংটনে। ভারতের প্রধানমন্ত্রীর সফরের সময় এই সামিট হতে পারে বলে জানা গিয়েছে।

সেপ্টেম্বরের শেষে দিকে প্রধানমন্ত্রী মোদীর আমেরিকা সফরের দিকে লক্ষ্য রেখে ভারতের বিদেশ সচিব হর্ষবর্ধন সিংলা বাইডেন প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। সেই তালিকায় রয়েছেন, সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিঙ্কেন এবং ডেপুটি সেক্রেটারি ওয়েন্ডি শেরমান। কৌশলগত দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে দুদেশের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রধানমন্ত্রী মোদী করোনা কালে প্রথমবার বিদেশ সফরে গিয়েছিলেন বাংলাদেশে, মার্চে। বাংলাদেশের জাতির জনক মুজিবর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। ২০১৯-এর সেপ্টেম্বরে শেষবার আমেরিকা সফরে গিয়েছিলেন মোদী। সেই সময় আমেরিকা প্রেসিডেন্ট ছিলেন ডোনাল্ড ট্রাম্প।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+