৫ অগাস্ট রাম মন্দিরের ওপর স্ট্যাম্পের উদ্বোধন করতে পারেন মোদী! রামভক্তদের প্রতি সতর্কবার্তা
৫ অগাস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠানে যোগ দেবেন মোদী। সেই দিনই রাম মন্দির ও রামায়নের ওপর পোস্টাল স্ট্যাম্পের উদ্বোধন করতে পারেন মোদী।
৫ অগাস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠানে যোগ দেবেন মোদী। সেই দিনই রাম মন্দির ও রামায়নের ওপর পোস্টাল স্ট্যাম্পের উদ্বোধন করতে পারেন মোদী। ভূমি পুজো উপলক্ষে অযোধ্যায় প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। তবে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রাম ভক্তদের কাছে আবেদন জানিয়ে বলেছে, তাঁরা যেন ৫ অগাস্ট অযোধ্যায় পৌঁছনোর চেষ্টা না করেন।

রাম ভক্তদের প্রতি সতর্কবার্তা
রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট রাম ভক্তদের কাছে সতর্কবার্তা জারি করে বলেছে, তাঁরা যেন ৫ অগাস্ট অযোধ্যায় পৌঁছনোর চেষ্টা না করেন। ভবিষ্যতে তাঁরা সবাই রামমন্দির জন্মভূমি মন্দির নির্মাণ যজ্ঞে সুযোগ পাবেন বলেও আশ্বস্ত করা হয়েছে।

উদ্বোধন হতে পারে পোস্টাল স্ট্যাম্পের
অযোধ্যা রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর ওয়াই পি সিং সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, যদি পরিকল্পনা ঠিকঠাক রূপায়িত হয়, তাহলে ৫ অগাস্ট পোস্টাল স্ট্যাম্পের উদ্বোধন হতে পারে। রামমন্দিরের প্রতীকী মডেলের ছবি তাতে থাকতে পারে। তিনি আরও জানিয়েছেন, বড় পোস্টার তৈরি করা হচ্ছে। তা ছাড়াও বিশ্বের বিভিন্ন জায়গায় রাম লীলার ছবিও রাখা হবে। সারা পৃথিবীতেই যে রামের উপস্থিতি রয়েছে, তা এই ছবি দিয়ে তুলে ধরা হবে।

প্রধানমন্ত্রী যাত্রা পথের ২৫ জায়গায় নন স্টপ রাম চরিত মানস
প্রধানমন্ত্রী অযোধ্যার সেকত ডিগ্রি কলেজে গিয়ে নামবেন। সেখান থেকে অযোধ্যার মন্দির নির্মানস্থল প্রায় ৪.৫ কিমি। পুরো যাত্রা পথের ২৫ টি জায়গায় নন স্টপ রাম চরিত মানস পড়া হবে।

শহর সাজানো হচ্ছে রাম ও রামায়নের ছবিতে
শহরের বিভিন্ন দেওয়ার এবং পিলারে রামের ছবি আঁকা হচ্ছে। এছাড়াও রামায়নের থেকেও ছবি সেখানে তুলে ধরার কাজ চলেছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস












Click it and Unblock the Notifications