Narendra Modi Podcast: পডকাস্টে ডেবিউ নরেন্দ্র মোদীর, "ভুল করেছি, কারণ ভগবান নই," কেন বললেন প্রধানমন্ত্রী?
Narendra Modi Podcast: এই প্রথম পডকাস্টে সাক্ষাৎকার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় উদ্যোগপতি নিখিল কামাথের (Nikhil Kamath) সঙ্গে সাক্ষাৎকারে খোশমেজাজে আলোচনায় মোদী। বৃহস্পতিবার পডকাস্টের একটি ট্রেলার এক্স হ্যান্ডেলে পোস্ট করেন নিখিল কামাথ। সেটিই শেয়ার করে মোদী লেখেন, "আশা করি এই পডকাস্ট তৈরিতে আমরা যতটা আনন্দ উপভোগ করেছি, আপনারাও তা শুনে মজা পাবেন।"
এর আগে জনপ্রিয় তরুণ উদ্যোগপতি নিখিলের সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট থেকেই বোঝা গিয়েছিল, তার অনুষ্ঠানে পরবর্তী অতিথি হিসেবে হয়ত প্রধানমন্ত্রীকেই দেখা যাবে। সেইমতো ৬ নম্বর এপিসোডে দেখা গেল তাই। ট্রেলারে নিখিলের প্রশ্নের সোজাসাপটা উত্তর দিতেও দেখা গিয়েছে মোদীকে। রয়েছে একাধিক স্বীকারোক্তি ও ভুল শোধরানোর কথাও। সবটা মিলিয়েই মানুষ এই পডকাস্ট উপভোগ করবেন বলে নিখিলকে বলেন প্রধানমন্ত্রী।

এদিন শুরুতেই হাসতে হাসতে নিখিলের উদ্দেশ্যে মোদী বলেন, "এটাই আমার প্রথম পডকাস্ট। আমি জানিনা আপনার দর্শক কী প্রতিক্রিয়া দেবেন এই পডকাস্ট শুনে।" যদিও নিখিল উত্তরে বলেন, স্বয়ং প্রধানমন্ত্রীকে পডকাস্টের অতিথি হিসেবে পেয়ে তিনি আপ্লুত। এর থেকে বড় কিছু হয় না। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বসে কথোপকথন তাঁর কাছে বড় পাওনা বলেও উল্লেখ করেন নিখিল কামাথ।
উদ্যোগপতির সঙ্গে রাজনীতি ও নেতৃত্ব প্রদানের মধ্যে কী কী সাদৃশ্য রয়েছে, তা আলোচনা করতে দেখা যায় মোদীকে। তিনি বলেন, এতদিন কেউ এত গভীরে আলোচনা করেছে বলে মনে হয় না। কথায় কথায় মোদী বলেন, এর আগে মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাটে একটি জনসভায় ভুলের কথা স্বীকার করেছিলেন। জনতার উদ্দেশ্যে বলেছিলেন, "আমিও ভুল করেছি। কারণ আমিও মানুষ। ভগবান নই।"
বিশ্বের বর্তমান পরিস্থিতি নিয়েও মোদীকে প্রশ্ন করেন নিখিল। গোটা বিশ্বের নানা প্রান্তে যুদ্ধের প্রসঙ্গ উঠে আসে পডকাস্টে। পশ্চিম এশিয়ার গাজা থেকে পূর্ব ইউরোপের ইউক্রেনের যুদ্ধ নিয়ে মোদীকে প্রশ্ন করেন তিনি।
যদিও এব্যাপারে নিজেদের পুরোনো অবস্থানের কথাই ফের একবার জানান মোদী। বলেন, "আমরা আগেই বলেই আমরা নিরপেক্ষ নই। আমরা শান্তির পক্ষে।" সব মিলিয়ে, প্রথম পডকাস্টে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দেওয়া থেকে একাধিক বিষয়ে খোলামেলা আলোচনায় দেখা গেল দেশের প্রধানমন্ত্রীকে।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয় অব্যাহত! টিম ডেভিড ঝড়ে উড়ে গেল চেন্নাই সুপার কিংস -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির










Click it and Unblock the Notifications