রাত সাড়ে ৮টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বাড়ছে কৌতুহল

লোকসভায় নারী সংরক্ষণ বিল বাতিল হওয়ার ঠিক একদিন পর এদিন শনিবার রাত সাড়ে আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এক সরকারি সূত্র জানিয়েছে, এই ভাষণে তিনি নারী সংরক্ষণ বাস্তবায়ন এবং সংসদে এর বিতর্কিত দিকগুলি নিয়ে কথা বলতে পারেন।

সংসদে বিরোধী দলগুলি শুক্রবার সংবিধান (১৩১তম সংশোধনী) বিলের বিরুদ্ধে ভোট দেওয়ায় তা লোকসভায় গৃহীত হতে পারেনি। এই গুরুত্বপূর্ণ বিলটি পাসের জন্য দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা আবশ্যক ছিল। কিন্তু, শাসক বিজেপি নেতৃত্বাধীন জোট প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে ব্যর্থ হয়।

শুক্রবার রাতে লোকসভায় বিলটির ভোটাভুটিতে ২৯৮ জন সদস্য পক্ষে এবং ২৩০ জন সাংসদ বিপক্ষে ভোট দেন। মোট ৫২৮ জন সদস্যের মধ্যে এই বিল পাসের জন্য ৩৫২টি ভোটের প্রয়োজন ছিল।

২০১১ সালের জনগণনার ভিত্তিতে সীমানা পুনর্নির্ধারণের (ডিলিমিটেশন) পর ২০২৯ সালের সংসদ নির্বাচনের আগেই লোকসভার আসন ৫৪৩ থেকে বাড়িয়ে ৮১৬ করার প্রস্তাব ছিল। এর মাধ্যমে নারী সংরক্ষণ আইন কার্যকর করার কথা বলা হয়েছিল। সরকার জানায়, রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের বিধানসভাগুলিতেও আসন বৃদ্ধি করা প্রয়োজন ৩৩ শতাংশ নারী সংরক্ষণের জন্য।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিরোধী দলগুলিকে নারী সংরক্ষণ বিল আটকানোর জন্য অভিযুক্ত করলেও, রাহুল গান্ধীসহ বিরোধী নেতারা দাবি করেছেন যে, তাঁরা নারী সংরক্ষণের পক্ষে। তবে, এর সঙ্গে আসনের সীমানা পুনর্নির্ধারণের বিষয়টি জুড়ে দেওয়ার বিরোধিতা করেছেন তাঁরা।

শনিবার পোনোরি, তামিলনাড়ুতে একটি নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে রাহুল গান্ধী বলেন, "গতকাল সংসদে তারা একটি নতুন বিল নিয়ে এসেছিল। তারা বলেছিল এটি একটি নারী বিল, কিন্তু সেটি তো ২০২৩ সালেই পাস হয়ে গেছে। ওই বিলের আড়ালে আসল উদ্দেশ্য ছিল সীমানা পুনর্নির্ধারণ। এর প্রধান লক্ষ্য ছিল ভারতের পার্লামেন্টে তামিলনাড়ুর প্রতিনিধিত্ব কমানো এবং দক্ষিণ ও ছোট রাজ্যগুলিকে দুর্বল করা। আমরা গতকাল সংসদে সেই বিলটি পরাজিত করেছি।"

তাঁর বৃহত্তর রাজনৈতিক অবস্থানের রূপরেখা তুলে ধরে রাহুল গান্ধী আরও বলেন যে, ভারত হল "রাজ্যগুলির একটি ইউনিয়ন", যেখানে প্রতিটি রাজ্যের সমান স্থান থাকা উচিত। তিনি যোগ করেন, "প্রতিটি রাজ্যের ইউনিয়নের মধ্যে নিজস্ব কণ্ঠস্বর থাকা উচিত এবং তাদের ভাষা প্রকাশ ও ঐতিহ্য রক্ষা করার স্বাধীনতা থাকা উচিত।"

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+