নতুন সিবিআই ডিরেক্টর কে হবেন! ঠিক করতে মোদী বসছেন ২৪ তারিখ
আগামী ২৪ জানুয়ারি নতুন সিবিআই ডিরেক্টর খুঁজে নিতে বৈঠকে বসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কমিটি।
আগামী ২৪ জানুয়ারি নতুন সিবিআই ডিরেক্টর খুঁজে নিতে বৈঠকে বসছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কমিটি। এই কমিটির আর দুই মাথা হলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ ও লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগে।

সূত্রের খবর, সরকার ২১ জানুয়ারি বৈঠকে বসতে চেয়েছিল। তবে খারগে ২৪ অথবা ২৫ জানুয়ারি বৈঠকের দাবি জানান। সেইমতো ২৪ তারিখ বৈঠক হবে।
অলোক বর্মাকে সরানোর পর স্থায়ী সিবিআই ডিরেক্টরের পদ খালি রয়েছে। তাঁর জায়গায় অস্থায়ী ডিরেক্টর হিসাবে দায়িত্ব নেন এম নাগেশ্বর রাও।
তারপর থেকেই কংগ্রেস কেন্দ্রকে তোপ দেগে চলেছে। কারণ এর আগেও অলোক বর্মাকে সরানোর পর এই নাগেশ্বর রাওকেই মোদী দায়িত্ব দিয়েছিলেন। তাই যত তাড়াতাড়ি সম্ভব নতুন ডিরেক্টর নিয়োগের আর্জি জানানো হয়েছে।
এর আগে নাগেশ্বর রাও দায়িত্বে পেয়েই বেশ কয়েকজন সরিয়ে দিয়েছিলেন। যা নিয়ে অনেক বিতর্ক হয়েছে। এখন দেখার সরকার কাকে স্থায়ী সিবিআই ডিরেক্টর পদে বেছে নেয়।












Click it and Unblock the Notifications