৮০ শতাংশেরও বেশি ভোট পেল মোদী নেতৃত্বাধীন এনডিএ, দাবি টাইমস-এর অনলাইন মেগা-পোল-এ

লোকসভা ভোট আসন্ন। আর দিন কয়েকের মধ্যে দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা। আর এমন অবস্থায় এক অনলাইন সার্ভেকে সামনে আনা হয়েছে।

লোকসভা ভোট আসন্ন। আর দিন কয়েকের মধ্যে দিনক্ষণ ঘোষণার সম্ভাবনা। আর এমন অবস্থায় এক অনলাইন সার্ভেকে সামনে আনা হয়েছে। যেখানে দাবি করা হয়েছে নতুন সরকার গঠনে মানুষ নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন এনডিএ জোট-কেই এগিয়ে রাখছে। মেগা টাইমস গ্রুপের এই অনলাইন-পোলে ২ লক্ষ মানুষ অংশ নিয়েছিলেন।

অনলাইন সার্ভে-তে আস্থা মোদীর

সমীক্ষার ফলে দাবি করা হয়েছে এই ২ লক্ষ মানুষের মধ্যে ৮০ শতাংশ মানুষই নতুন সরকার গঠনে নরেন্দ্র মোদীর এনডিএ জোট-কে এগিয়ে রেখেছে। সমীক্ষায় দাবি, এর দ্বারা প্রমাণিত যে সাধারণ নির্বাচন আসার আগেই মোদীর জনপ্রিয়তা জনমানসে এক উচ্চস্থানে রয়েছে। টাইমস মেগা পোলে-এ মোদীর সরকারের ৫ বছরের সময়কালকে-ই ফোকাসে রাখা হয়েছিল। যেখানে প্রথম প্রশ্নই ছিল যে সাধারণ নির্বাচনের পর সবচেয়ে পছন্দের কোন জিনিসটি ঘটতে চলেছে? এর উত্তরে নাকি অনলাইন মেগা পোলে অংশগ্রহণকারীদের ৮৩.০৩ শতাংশ-ই নাকি মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট-এর কথা বলেছেন। এই অনলাইন মেগা পোলে দ্বিতীয় স্থানে আছে কংগ্রেসের নেতৃত্বাধীন জোট। কিন্তু, তাদের পক্ষে মতদানের সংখ্যার হার ৯.২৫ শতাংশ।

এনডিএ সরকার তৈরি করবে কিন্তু, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন না? মন প্রশ্নকে পছন্দ করেছেন ৪.২৫ শতাংশ মানুষ। জানুয়ারি মাসে কলকাতায় ব্রিগেডে বিশাল সভা করে মহাজোটের কথা ঘোষণা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনলাইন সমীক্ষায় সেই মহাজোটের হাল আরও খারাপ। এই সমীক্ষায় যে ফল প্রকাশ পেয়েছে তাতে দেখা যাচ্ছে মহাজোট সরকার গড়বে এমন আশা রাখছেন মাত্র ৩.৪৭ শতাংশ।

লোকসভা ভোটের দামামায় এখন সমানে চলছে জনমত সমীক্ষা। এর আগে ডেলিহান্ট প্রায় মাসব্যাপি অনলাইন এক সমীক্ষা চালিয়েছিল, যা ভারতের বুকে প্রথম কোনও অনলাইন সমীক্ষা ছিল। সেখানেও লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদী এবং তাঁর নেতৃত্বাধীন এনডিএ জোটের পক্ষেই সায় দিয়েছিলেন অধিকাংশ জন। অনলাইনে সমীক্ষা ছাড়াও অফলাইনেও যত জনমত সমীক্ষার ফল এখন পর্যন্ত প্রকাশ পেয়েছে। তাতে কোথাও কোনওভাবেই কিন্তু নরেন্দ্র মোদীর পরাজয় সামনে আসছে না। সব সমীক্ষাতেই স্পষ্ট ইঙ্গিত দেশের নতুন সরকার গড়ার পথে অবশ্যই বাকিদের থেকে অনেকটাই এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+