সফলতার শিখর ছুঁল যোগী রাজ্য, দেশের চতুর্থ বৃহত্তম বিমানবন্দরের সূচনায় নরেন্দ্র মোদী
দেশের চতুর্থ বৃহত্তম বিমানবন্দরের সূচনায় নরেন্দ্র মোদী
বৃহস্পতিবার পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী উত্তরপ্রদেশের গৌতম বুদ্ধ নগর জেলার জেওয়ারে নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বছর ঘুরলেই উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচন। আর তাই যোগী রাজ্য চাইছে ভোটের মুখে নানান উন্নয়নমূলক কাজকে হাতিয়ার করতে। জানা গিয়েছে, ১৩০০ হেক্টর জমির ওপর এই বিমানবন্দরটি গড়ে উঠবে। এই বিমানবন্দরের কাজ শেষ হওয়ার পরে ভারতের বৃহত্তম বিমানবন্দর বলে বিবেচিত হবে এটি।

কি বললেন নরেন্দ্র মোদী
এদিনের এই অনুষ্ঠানে এসে নরেন্দ্র মোদী বলেন, 'একবিংশ শতাব্দীর নতুন ভারত আজকে সেরা আধুনিক পরিকাঠামো সৃষ্টি করছে। দারুণ রাস্তা, সেরা রেল নেটোয়ার্ক, আরও ভালো বিমানবন্দর শুধুমাত্র পরিকাঠামোগত কোনও প্রকল্প নয় কিন্তু তারা সমগ্র অঞ্চলকে রূপান্তরিত করে, মানুষের জীবনকে সম্পূর্ণরূপে পরিবর্তন করে।' মোদী আরও জানান, উত্তর ভারতের কাছে লজিস্টিক গেটওয়ে হিসাবে বিবেচিত হবে এই নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দর। তিনি আরও জানিয়েছেন যে জাতীয় গতিশক্তির মাস্টারপ্ল্যান হিসাবে সমগ্র অঞ্চলকে শক্তিশালী প্রতিফলন করে গড়ে তুলবে। এদিন নরেন্দ্র মোদীর সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগী আদিত্যনাথ ও কেন্দ্রীয় বেসামরিক পরিবহন মন্ত্রী জ্যেতিরাদিত্য সিন্ধিয়া।

২০২৪ সালে কাজ শেষ
১৩০০ হেক্টর জমির উপর তৈরি এই বিশাল বিমানবন্দরটির কেবল প্রথম ধাপের কাজই শেষ হয়েছে এখনও অবধি। এই অংশটিই প্রতি বছর ১.২ কোটি যাত্রী পরিষেবা দিতে সক্ষম বলে জানানো হয়েছে। আগামী ২০২৪ সালের মধ্যে সম্পূর্ণ বিমানবন্দরই তৈরি হয়ে যাবে বলে জানানো হয়েছে। বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমানবন্দর হবে এটি।

নয়ডা নিয়ে মোট পাঁচটি আন্তর্জাতিক বিমানবন্দর
নয়ডা আন্তর্জাতিক বিমানবন্দরের হাত ধরেই দেশের একমাত্র রাজ্য হতে চলেছে উত্তরপ্রদেশ, যেখানে পাঁচটি বিমানবন্দর রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যোগাযোগ ব্য়বস্থা শক্তিশালী করতে যে অত্যাধুনিক উড়ান ক্ষেত্রের পরিকল্পনা করেছিলেন, তারই একটি বড় ধাপ হতে চলেছে এই বিমানবন্দর। এই বিমানবন্দরটি দিল্লির এনসিআর অঞ্চল অবধি বিস্তৃত হবে। নতুন আন্তর্জাতিক বিমানবন্দরের ফলে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অনেকটাই চাপ কমবে। বিমানবন্দরটি এমনভাবেই পরিকল্পিত যে, একইসঙ্গে দিল্লি, নয়ডা, গাজিয়াবাদ, আলিগড়, আগ্রা, ফরিদাবাদ ও পার্শ্ববর্তী এলাকাগুলির বাসিন্দাদের যাতায়াতে সুবিধা হবে। উত্তর ভারতের জন্য নতুন করিডর হতে চলেছেএই বিমানবন্দর, এমনটাই জানানো হয়েছে রাজ্য় সরকারের তরফে।

বিমানবন্দর তৈরি করতে খরচ ১০,৫০০ কোটি
নয়ডা বিমানবন্দরের প্রথম পর্যায়ের কাজ সহ গোটা প্রকল্পের জন্য বরাদ্দ করা হয়েছে ১০,৫০০ কোটি টাকা। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, এই দ্বিতীয় বিমানবন্দরটি চালু হলে দেশের অন্যতম ব্যস্ত বিমানবন্দরের যানজট কমাতে সহায়তা করবে। আগামী বছর মন্দিরের শহর অযোধ্যাতে আরও একটি আন্তর্জাতিক বিমানবন্দর তৈরি হবে।












Click it and Unblock the Notifications