লোকসভার আগে জনতার দরবারে 'মোদী কেয়ার'! আয়ুষ্মান ভারতের সূচনায় যা বললেন প্রধানমন্ত্রী

রবিবার রাঁচির প্রভাত তারা ময়দানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সূচনা করলেন নরেন্দ্র মোদী। এই প্রকল্পের অপর নাম আয়ুষ্মান ভারত প্রকল্প।

রবিবার রাঁচির প্রভাত তারা ময়দানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সূচনা করলেন নরেন্দ্র মোদী। এই প্রকল্পের অপর নাম আয়ুষ্মান ভারত প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য সরকারের তরফে প্রত্যেক ভারতবাসীর কাছে স্বাস্থ্য বিমা পৌঁছে দেওয়া। এই প্রকল্পে প্রায় ৫০ কোটি মানুষ উপকৃত হবেন বলে অনুমান। এই প্রকল্পকে কেউ কেউ মোদী কেয়ারও বলছেন।

 লোকসভার আগে জনতার দরবারে মোদী কেয়ার! আয়ুষ্মান ভারতের সূচনায় যা বললেন প্রধানমন্ত্রী

পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্মদিন ২৫ সেপ্টেম্বর থেকে এই প্রকল্প কার্যকরী হাওয়া শুরু হবে। প্রধানমন্ত্রী বলেন, সরকারি অর্থে বিশ্বে এটাই সর্ববৃহৎ স্বাস্থ্য বিমা প্রকল্প। এই প্রকল্পে প্রত্যেক পরিবারকে বছরে ৫ লক্ষ টাকার বিমা করে দেওয়া হবে। এই বিমা পরিষেবায় পরিবারের সংখ্যা প্রায় ১০.৭৪ কোটি ধরা হয়েছে। চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হলে এই পরিষেবা পাওয়া যাবে। প্রকল্পটি পুরো চালু হলে, তা ইউনিভার্সাল হেলথ কভারেজের দিকে দেশকে এগিয়ে যেতে সাহায্য করবে।

৭১ তম ন্যাশনাল স্যাম্পেল সার্ভেতে দেখা গিয়েছিল দেশের গ্রামীন এলাকায় প্রায় ৮৫.৯ শতাংশ এবং শহরের প্রায় ৮২ শতাংশ বাড়িতে স্বাস্থ্য বিমার সুবিধা পৌঁছয়নি।

সরকারি পরিভাষায় এই প্রকল্পকে অর্থহীন এবং কাগজহীন বলে বর্ণনা করা হয়েছে। উপকৃত পরিবারগুলির কাছে অর্থ ও কোনও কাগজ ছাড়াই এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে। সরকারি মহলের দাবি এই পরিষেবায় হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় সাধারণের খরচ কমবে। মূলত আর্থিক দিক থেকে সুবিধা পাবে পরিবারগুলি।

৭২ তম স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী এই প্রকল্পের কথা ঘোষণা করেছিলেন। দেশের ৪৪৫ টি জেলায় একইসঙ্গে এই প্রকল্প শুরু করা হচ্ছে। প্রকল্পের কথা বিস্তারিত জানিয়ে ইতিমধ্যেই জনগণকে সচেতন করার কাজ শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়া এবং ওয়েবসাইটে চলছে প্রচারের কাজ।

এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাস, রাজ্যপাল দ্রৌপদী মুর্মু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+