মিজোরামে রেল সহ একাধিক প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রী মোদীর, বিরোধীদের দিলেন কড়া বার্তা
উত্তর-পূর্বের রাজ্য মিজোরামে একাধিক পরিকাঠামো ও রেল প্রকল্পের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে তিনি রাজ্যের সাশ্রয়ী ঔষধ এবং উন্নত স্বাস্থ্যসেবার ভূয়সী প্রশংসা করেছেন। প্রতিকূল আবহাওয়ার কারণে মোদী ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন। যদিও তাঁর সশরীরে উপস্থিত থাকার কথা ছিল।
ভার্চুয়াল সভায় প্রধানমন্ত্রী মোদী বলেন, "দুর্ভাগ্যবশত খারাপ আবহাওয়ার কারণে আমি আইজলে আপনাদের সঙ্গে যোগ দিতে পারছি না। তবে এই মাধ্যম থেকেও আমি আপনাদের ভালোবাসা ও স্নেহ অনুভব করতে পারছি।"

রেল প্রকল্পের উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী মিজোরামের মানুষের জন্য এই দিনটিকে ঐতিহাসিক দিন বলে অভিহিত করেন। তিনি বলেন, "আজ থেকে আইজল ভারতের রেল মানচিত্রে স্থান করে নিল। কয়েক বছর আগে আইজল রেললাইনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সুযোগ আমার হয়েছিল এবং আজ আমরা গর্বের সঙ্গে এটি জাতির মানুষের কাছে উৎসর্গ করছি।"
প্রধানমন্ত্রী আরও যোগ করেন, "কঠিন ভূখণ্ডসহ বহু বাধা অতিক্রম করে এই রেললাইন বাস্তবে পরিণত হয়েছে। আমাদের ইঞ্জিনিয়ারদের দক্ষতা এবং শ্রমিকদের কাজের ফলেই এটি সম্ভব করেছে।"
পাশাপাশি প্রধানমন্ত্রী মোদী বিরোধী দলগুলির সমালোচনা করে বলেন যে, বিরোধীদের ভোটব্যাঙ্কের রাজনীতির কারণেই উত্তর-পূর্বের রাজ্যগুলি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, "যারা আগে অবহেলিত ছিল, তারা এখন সামনের সারিতে। যারা একসময় প্রান্তিক ছিল, তারা এখন মূল স্রোতে। গত এগারো বছর ধরে আমরা উত্তর-পূর্বের উন্নয়নে কাজ করে চলেছি।"
মিজোরাম থেকে প্রধানমন্ত্রী মোদীর মণিপুরে যাওয়ার কথা রয়েছে। তারপর অসম হয়ে তিনি আসবেন পশ্চিমবঙ্গে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications