PM-SURAJ national portal: ১৫ লাখ টাকা পর্যন্ত...! লোকসভার আগে মাস্টারস্ট্রোক মোদীর

PM-SURAJ national portal: আবাস থেকে স্বাস্থ্য! গত কয়েক বছরে একাধিক যোজনা নিয়ে এসেছে মোদী সরকার। সরাসরি সেগুলির লাভ পাচ্ছে বাংলার মানুষ। সামনেই লোকসভা নির্বাচন। ভোটের মুখে নয়া যোজনার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লঞ্চ করলেন PM Suraj Portal।

শুধু তাই নয়, এক লাখ মানুষকে এদিন ঋণ দেওয়া হয়েছে। ভাবছেন তো নয়া এই পোর্টালটি কী এবং এর সুবিধা কীভাবে পাওয়া যাবে? এমনকি কারা এটি পাবেন জেনে নিন।

PM-SURAJ national portal

PM-SURAJ national portal আসলে কী?

PM-SURAJ national portal একটি গুরুত্বপূর্ণ পোর্টাল। যা কিনা সামাজিক উন্নয়ন এবং কর্মসংস্থানের দিশা দেখাতে সাহায্য করবে। এই পোর্টালের মাধ্যমে কেন্দ্রীয় সরকার দেশের পিছিয়ে পড়া, বঞ্চিত মানুষকে ঋণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্প শুরুর দিনেই এক লক্ষ ঋণ গ্রহিতা এই সুযোগ পেয়েছেন। খুব সহজেই এই পোর্টালের মাধ্যমে লোন পাওয়া যাবে। এর মাধ্যমে ১৫ লাখ টাকা পর্যন্ত লোনের জন্য আবেদন করা যাবে। একেবারে স্বল্প সুদে এই ঋণ মূলত ব্যাঙ্ক, নন ব্যাঙ্কিং ফাইনান্স কোম্পানি, মাইক্রো ফাইনান্স ইনস্টিটিউশনের মাধ্যমে দেওয়া হবে। এজন্য ব্যাঙ্কে ব্যাঙ্কে গিয়ে লাইন দেওয়ার দরকার পড়বে না।

PM-SURAJ national portal লাভ কীভাবে পাবেন?

বর্তমান পরিস্থিতিতে নয়া PM-SURAJ national portal বিপ্লব আনবে বলেই মত বিশ্লেষকদের। পিছিয়ে পড়া মানুষকে এগিয়ে নিয়ে যেতে এই পোর্টাল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এই প্রকল্পের অধীনে ঋণ দেওয়া হবে। আর সেই টাকা দেশের বহু বেকার যুবক-যুবতী বিভিন্ন ব্যবসা শুরু করতে পারবেন। স্টার্টআপে বিপ্লব আসবে বলেই মনে করা হচ্ছে। মনে করা হচ্ছে, কেন্দ্রীয় সরকারের তরফে জারি করা নয়া এই পোর্টাল অর্থাৎ PM-SURAJ national portal মানুষের উন্নয়নে হিতকর হবে বলেই মনে করা হচ্ছে। বহু মানুষ উপকৃত হবেন বলে খবর।

PM-SURAJ national portal: কারা সুবিধা পাবেন?

প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে দেওয়া তথ্য অনুসারে, আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষরাই লাভবান হবেন PM-SURAJ national portal এর মাধ্যমে। পিএম সুরাজ পোর্টালের অধীনে, ব্যাংক, নন-ব্যাংকিং আর্থিক সংস্থা, মাইক্রো ফাইন্যান্স প্রতিষ্ঠান এবং অন্যান্য সংস্থার মাধ্যমে যোগ্য ব্যক্তিদের ঋণ দেওয়া হবে।

বাংলায় রবীন্দ্র ভবনে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ডাঃ সুভাষ সরকার সহ একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্কের আধিকারিকরা। কেন্দ্রীয়মন্ত্রীর কথায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় সকলের উন্নয়নের কথা বলেছেন, বিশেষ করে সাফাই কর্মীদের মানোন্নয়নে উনি জোর দিয়েছেন। পিএম সূরজ প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষরাই লাভবান হবেন বলে তিনি জানান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+