IMD 150 Years: আবহাওয়া দফতরের ১৫০ বছর পূর্তিতে ‘মিশন মৌসম’-এর সূচনা মোদীর, কী পরিকল্পনা কেন্দ্রের?

Mission Mausam: ১৫০ বছর পূর্ণ করল ভারতের আবহাওয়া দফতর (Meteorological Department)। উদযাপনে মঙ্গলবার দিল্লিতে ভারত মণ্ডপমে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টায় শুরু হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। আবহাওয়া দফতরের কাজকর্মে আরও গতি আনতে একাধিক উদ্যোগ কেন্দ্রের। মঙ্গলবার সেই সবেরই সূচনা করলেন নরেন্দ্র মোদী।

অনুষ্ঠানে উপস্থিত হয়ে 'মিশন মৌসম' অভিযানের সূচনা করেন নরেন্দ্র মোদী। আবহাওয়ার পূর্বাভাস (Weather Forecast) জানানোর প্রক্রিয়া আরও নিখঁত ও নির্ভুল করতেই ওই উদ্যোগ নেওয়া হয়েছে। জলবায়ুর পরিবর্তনের (Climate Change) উপর নজর রাখা ও বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে ভারতকে আরও দক্ষ করে তুলতে মিশন মৌসমের সূচনা।

Narendra modi

মোদী জানান, উন্নতমানের প্রযুক্তি, ওয়েদার ব়্যাডার, বায়ুমণ্ডলের বদলের উপর পর্যবেক্ষণে উন্নতমানের যন্ত্র, স্যাটেলাইট ও হাই-পারফরমেন্স কম্পিউটিং সিস্টেম চালু করা হবে এই প্রকল্পের আওতায়। আবহাওয়া দফতরের ১৫০ বছর পূর্তি উপলক্ষ্যে অর্থমন্ত্রকের তরফে স্মারক মুদ্রাও প্রকাশ করেন নরেন্দ্র মোদী।

ভিশিয়ন-২০৪৭ শীর্ষক ডকুমেন্টও প্রকাশ করেন তিনি। ওই ডকুমেন্টে ভারতে জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় কী কী করা প্রয়োজন, তা বর্ণিত রয়েছে। আগামিদিনে পরিবেশ বদলের মোকাবিলায় ভারত যাতে পুরোদস্তুর প্রস্তুত থাকে, তার জন্যেই ওই উদ্যোগ নেওয়া হয়েছে এদিন।

এদিন মোদী বলেন, "১৫০ বছরের পথ চলা শুধু আবহাওয়া দফতরের একার নয়। বরং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির মিলিত যাত্রার ফল।" আবহাওয়া বিভাগ ও জলবায়ু বিজ্ঞানের উপর ভারতের উন্নতি নিয়ে এদিন বক্তব্য পেশ করেন নরেন্দ্র মোদী। আবহাওয়া দফতরের উন্নতির সাথে সাথে ভারতের কৃষিক্ষেত্র, বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রেও উন্নতি সাধন সম্ভবপর হয়েছে বলে উল্লেখ করেন মোদী।

আবহাওয়া দফতরের এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভূবিজ্ঞান মন্ত্রকের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। এছাড়াও বিশ্ব আবহাওয়া সংস্থা ওরফে ডব্লিউএমও-এর সেক্রেটারি জেনারেল সেলেস্টি সওলো উপস্থিত ছিলেন। ভারতের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন সাফল্য নিয়েও আলোচনা করেন তারা। বিশ্বের উপর তার প্রভাব নিয়েও এদিন আলোচনা হয়।

মিশন মৌসমের মধ্য দিয়েও আগামিদিনে আরও নিখুঁত আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হবে। বাতাসের গুনগত মান ও একইসঙ্গে দীর্ঘদিনের পূর্বাভাস যাতে নির্ভুলভাবে দেওয়া যায়, তার প্রচেষ্টা চালানো হবে আগামিদিনে। আবহাওয়ার নিখুঁত পূর্বাভাসের মধ্য দিয়ে যাতে দেশে স্থায়ী উন্নয়ন ত্বরান্বিত করা যায় সেই চেষ্টাও করা হবে মিশন মৌসমের মধ্য দিয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+