'ঐতিহাসিক' প্রকল্পের উদ্বোধন প্রধানমন্ত্রীর! মিডলম্যান ছাড়াই প্রাপকের হাতে টাকা

স্বপ্নের প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর প্রদেশের গোরক্ষপুর থেকে এদিন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সূচনা করেন তিনি।

স্বপ্নের প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর প্রদেশের গোরক্ষপুর থেকে এদিন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের সূচনা করেন তিনি। প্রথম দফায় এক কোটি কৃষকের হাতে ২ হাজার টাকা করে তুলে দেওয়ার অনুষ্ঠানের সূচনা করেন মোদী। আগামী দুই থেকে তিনদিনের মধ্যে আরও এককোটি কৃষকের হাতে এই সুবিধা পৌঁছে দেওয়া হবে।

কোনও মিডলম্যান নেই

অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রী জানিয়েছেন, প্রথম পর্যায়ে ১.০১ কোটি কৃষকের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পৌঁছে গিয়েছে যাঁরা পাচ্ছেন না তাঁদের টাকাও কিছু দিনের মধ্যেই পৌঁছে যাবে। অনুষ্ঠানে কৃষকদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, এটা আপনাদের টাকা। কেই আপনাদের কাছ থেকে তা নিতে পারবে না। প্রধানমন্ত্রী বলেছেন, প্রকল্পটি এমনভাবে করা হয়েছে, যাতে কেউই কৃষকদের ক্ষমতা হরণ করতে পারবেন না। অর্থাৎ এই প্রকল্পে মিডলম্যানের কোনও ভূমিকাই থাকছে না।

২০১৯-২০ সালের অন্তবর্তী বাজেটে কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের কথা ঘোষণা করা হয়। এই প্রকল্পের অধীনে ১২ কোটি ছোট ও প্রান্তিক কৃষকের হাতে ৬ হাজার করে টাকা তুলে দেওয়া হবে। ২ হেক্টর পর্যন্ত জমি আছে এমন কৃষকদের হাতে তিনটি ধাপে এই টাকা তুলে দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রীর ঘোষণা

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর টুইট

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প নিয়ে টুইট করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন দিনটি ঐতিহাসিক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+