তাঁর আমলে স্বাস্থ্য বিধি ৯৮%! হরিয়ানার মাটি থেকে মোদী তুলে ধরলেন বিভিন্ন সফল প্রকল্পের কথা

হরিয়ানার কুরুক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি সেখানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা এবং উদ্বোধন করেন।

হরিয়ানার কুরুক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি সেখানে একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণা এবং উদ্বোধন করেন।সেখানে তিনি নিজের সরকারের সাফল্যের দিকগুলি তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে তাঁর শাসনের আগে পর্যন্ত স্বাস্থ্যবিধি ছিল ৪০ শতাংশ। এনডিএ আমলে তা বেড়ে হয়েছে ৯৮ শতাংশ।

তাঁর আমলে স্বাস্থ্য বিধি ৯৮%! হরিয়ানার মাটি থেকে মোদী তুলে ধরলেন সফল প্রকল্পের কথা

প্রধানমন্ত্রী বলেন, তাঁর শাসনে দেশের ছশো জেলার ৫ লক্ষ গ্রাম খোলা জায়গায় মলত্যাগ করা থেকে বিরত হয়েছেন। গত সাড়ে চারবছরে ১০ কোটির
বেশি বিশ্রামস্থল তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার পর থেকে তাঁর শাসনের আগে পর্যন্ত স্বাস্থ্যবিধি ছিল ৪০ শতাংশ। এনডিএ আমলে তা বেড়ে হয়েছে ৯৮ শতাংশ। সেল্ফ হেলপ গ্রুপগুলিকে ঋণ দেওয়া হয়েছে। দীন দয়াল প্রকল্পে সেলফ হেল্প গ্রুপগুলিতে প্রায় ছয় কোটি মহিলা যোগ দিয়েছেন। এককোটি পঞ্চাশ লক্ষ ঋণের মধ্যে ৭৫ শতাংশের দেওয়া হয়েছে মহিলা স্বউদ্যোগ সংস্থাগুলিকে।

তাঁর সরকারের আমলেই মহিলাদের মাতৃত্বকালীন ছুটি ১২ সপ্তাহ থেকে বাড়িয়ে ২৬ সপ্তাহ করা হয়েছে। তার আমলেই যুদ্ধ বিমানের জন্য মহিলা পাইলট পাওয়া গিয়েছে। তাঁর সময়েই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোাজনার অধীনে অনেকেই বাড়ি পেয়েছেন। মহিলারা নিজেদের নামে বাড়ি রেজিস্ট্রি করেছেন। কুরুক্ষেত্রের সমাবেশ থেকে বেটি বাঁচাও বেটি পড়াও এবং উজ্জ্বলা যোজনার কথা উল্লেখ করেছেন।

সভায় নাইজেরিয়ার পড়ুয়াদের একটি দলও হাজির ছিল। স্বচ্ছভারত মিশনের কাজকর্ম দেখতে তারা ভারতে এসেছে। প্রধানমন্ত্রী তাঁদের অভিনন্দন জানান।

প্রধানমন্ত্রী বলেন, হরিয়ানার মাটি থেকে বেশ কিছু উল্লেখযোগ্য প্রকল্পের কথা ঘোষণা করা হয়েছে। যার মধ্যে রয়েছে, বেটি বাঁচাও বেটি পড়াও এবং এক পদ এক পেনশন। আয়ুষ্মান ভারত প্রকল্পেও প্রথম সুবিধা ভোগীও হরিয়ানার কন্যা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন হরিয়ানা থেকে বেশ কিছু নতুন প্রকল্প ও সংস্থার সূচনা করেন। যার মধ্যে রয়েছে ঝাঝড় ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট, কুরুক্ষেত্র আয়ুষ ইউনিভার্সিটি, কারনাল হেলথ সায়েন্স ইউনিভার্সিটি, পাঁচকুলা ন্যাশনাল ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ এবং ফরিদাবাদের ইএসআইসি মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতাল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+