রাজীব গান্ধীকে আক্রমণ! কারণ জানিয়ে নিজের অবস্থান স্পষ্ট করলেন মোদী
প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিরুদ্ধে নিজের আক্রমণকে সমর্থন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে মোদীআক্রমণ করার পরেই বিরোধীদের তরফ থেকে সমালোচনা করা
প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বিরুদ্ধে নিজের আক্রমণকে সমর্থন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে মোদী আক্রমণ করার পরেই বিরোধীদের তরফ থেকে সমালোচনা করা হয়। এদিন মোদী সাফাই দিতে গিয়ে বলেন, যদি কংগ্রেস বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশ্ন করে তাহলে, কেন প্রাক্তন প্রধানমন্ত্রীকে নিয়ে প্রশ্ন তোলা যাবে না।

'তাঁকে কালিমা লিপ্ত করেছেন রাহুল'
হরিয়ানার কুরুক্ষেত্রে সাংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলছিলেন তিনি। অভিযোগ জানিয়ে মোদী বলেন, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী তাঁকে কালিমা লিপ্ত করেছেন।
সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে মোদী এদিন বলেন, তিনি প্রাক্তন প্রধানমন্ত্রীকে নম্বর ওয়ান দুর্নীতিগ্রস্ত বলেছিলেন। কেননা তার আগেই একটি সংবাদমাধ্যমে
নাকি রাহুল গান্ধী বলেছিলেন, মোদীর ক্লিন ইমেজকে কালিমালিপ্ত করে তার কোনও দুঃখ নেই।

কংগ্রেস কেন বোফর্স নিয়ে উত্তর দেবে না?
মোদী এদিন প্রশ্ন করেন, কংগ্রেস কেন বোফর্স দুর্নীতি নিয়ে কোনও উত্তর দেবে না। ভোপাল গ্যাস কাণ্ড নিয়ে কংগ্রেস কেন উত্তর দেবে না? ১৯৮৪ সালের
দাঙ্গা নিয়ে কংগ্রেস কেন উত্তর দেবে না।

প্রিয়ঙ্কার 'দুর্যোধন'-এর জবাব
কংগ্রেস সাধারণ সম্পাদক প্রিয়ঙ্গা গান্ধী মোদীকে দুর্যোধনের সঙ্গে তুলনা করেছিলেন। এদিন তা নিয়েও প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রীকে। এ নিয়ে কোনও উত্তর দিতে
রাজি হননি মোদী। এর উত্তরে নিজেকে চুপ রাখতে চান, জানিয়েছেন প্রধানমন্ত্রী।

'কংগ্রেসের পছন্দ পাকিস্তানের প্রধানমন্ত্রীকে'
টিপু সুলতানকে পাকিস্তানের প্রধানমন্ত্রী সম্মান জানানোয় প্রশংসা করেছিলেন কংগ্রেস নেতা শশী থারুর। এপ্রসহ্গে প্রধানমন্ত্রী মোদী বলেন, কংগ্রেস পাকিস্তানের
প্রধানমন্ত্রীকে গ্রহণ করতে পারে, কিন্তু ভারতের প্রধানমন্ত্রীকে পারে না।












Click it and Unblock the Notifications