বিশ্বে জনপ্রিয়তম নেতা নরেন্দ্র মোদীই! ধারে কাছে নেই বাইডেন, দাবি বিশ্বব্যাপী সমীক্ষায়

বিশ্বের (world) জনপ্রিয়তম (popular) নেতা নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারতের প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার ৭১ শতাংশ মোদীকেই সমর্থন করেন বলে একটি সমীক্ষা দাবি করা হয়েছে। সমীক্ষাটি চালিয়েছে আমেরিকা ভিত্তিক গ্লোবাল লিডা

বিশ্বের (world) জনপ্রিয়তম (popular) নেতা নরেন্দ্র মোদী (Narendra Modi)। ভারতের প্রাপ্ত বয়স্ক জনসংখ্যার ৭১ শতাংশ মোদীকেই সমর্থন করেন বলে একটি সমীক্ষা দাবি করা হয়েছে। সমীক্ষাটি চালিয়েছে আমেরিকা ভিত্তিক গ্লোবাল লিডার অ্যাপ্রুভাল ট্র্যাকার মর্নিং কনসাল্ট।

১৩ নেতার মধ্যে সব থেকে আগে মোদী

১৩ নেতার মধ্যে সব থেকে আগে মোদী

রিসার্চ টিমের সার্ভে অনুযায়ী, বিশ্বের ১৩ জন নেতার মধ্যে মোদী ৭১ শতাংশের সমর্থনে একেবারে শীর্ষে রয়েছেন। তারপরেই ৬৬ শতাংশের সমর্থনে রয়েছেন মেক্সিকোর অ্যান্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাডর। ৬০ শতাংশের সমর্থনে তৃতীয়স্থানে রয়েছেন ইতালির মারিও দ্রাঘি। ৪৮ শতাংশের চতুর্থস্থানে জাপানের ফুমিও কিশিদা।

মোদীকে পছন্দ করেন না ২১ শতাংশ

মোদীকে পছন্দ করেন না ২১ শতাংশ

সমীক্ষায় প্রকাশ পেয়েছে তাঁকে অপছন্দ করেন ২১ শতাংশ মানুষ। যা ১৩ জনের মধ্যে সব থেকে কম।
২০২০-র ২ মে ৮৪ শতাংশের পছন্দের তালিকায় ছিলেন নরেন্দ্র মোদী। সেই সময় ভারত-সহ সারা পৃথিবীতেই করোনা সবে তার খেলা দেখাতে শুরু করেছে। প্রায় একবছর পরে ২০২১-এর ৭ মে মোদীর রেটিং কমে ৬৩ শতাংশে পৌঁছে গিয়েছিল। সেই সময় অবশ্য সারা দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে ত্রস্ত।

অনেক পিছনে আমেরিকার জো বাইডেন

আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং কানাডার জাস্টিন ট্রুডো উভয়েই ৪৩ শতাংশের সমর্থন পেয়েছেন। তাঁদের মধ্যে বাইডেন রয়েছেন ষষ্ঠস্থানে এবং ট্রুডো রয়েছেন সপ্তমস্থানে। ২৬ শতাংশের সমর্থনে সর্বশেষ অবস্থানে রয়েছেন পার্টিগেট কেলেঙ্কারিতে অভিযুক্ত ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন।

কমে গিয়েছে বাইডেনের রেটিং

কমে গিয়েছে বাইডেনের রেটিং

তবে আমেরিকার প্রেসিডেন্টের রেটিং তার কার্যকালের মধ্যেই কমে গিয়েছে। তিনি যে মাসে প্রেসিডেন্টের পদে বসেন, সেই সময় তার রেটিং ছিল ৫০%। তবে তারপরে গত অগাস্টের মধ্যভাগ থেকে তাঁর রেটিং কমেছে, কেননা দেশে করোনায় মৃত্যু দিনের পর দিন বেড়েছে। পাশাপাশি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের কারণও তাঁর রেটিং কমার পিছনে রয়েছে বলে মনে করছে সমীক্ষাকারী সংস্থা।

 কীভাবে সমীক্ষা

কীভাবে সমীক্ষা

প্রতিটি দেশে বয়স, লিঙ্গ, অঞ্চল ভিত্তিক সমীক্ষা করা হয়েছে। শিক্ষিত জনসংখ্যার প্রতিনিধিরাই বেশি সংখ্যায় অংশ গ্রহণ করেছেন বিভিন্ন দেশে। ভারতেও তাই করা হয়েছে। মর্নিং কনসাল্ট সমীক্ষার জন্য রিয়েল টাইম ডেটার ওপরে নির্ভর করেছে। বিশ্বব্যাপী প্রতিদিন ২০ হাজারের বেশি প্রাপ্তবয়স্কদের সঙ্গে কথা বলা হয়েছে বলে দাবি ওই সংস্থার।
আর গ্লোবাল লিডার এবং দেশের ট্রাজেক্টরি ডেটা তৈরি করা হয়েছে সাতদিনের গড় সমীক্ষার ওপরে নির্ভর করে। এখানে ত্রুটির সীমা নির্ধারণ করা হয়েছে ১-৩ শতাংশ প্লাস/মাইনাস করে। আমেরিকায় স্যাম্পেল প্রায় ৪৫ হাজার হলেও অন্য দেশগুলিতে তার পরিমাণ ছিল ৩ থেকে ৫ হাজারের মধ্যে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+