'মোদী আমায় বিয়ে করেছেন , তিনি আমার রাম', কোন ঘটনার জেরে আবেগপ্রবণ যশোদাবেন
প্রধানমন্ত্রী মোদীর বিবাহিত জীবন বহুবার আলোচনার কেন্দ্রে এসেছে। এনিয়ে মুখ খুলেছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যটেল ও মধ্যপ্রদেশের রাজ্যপালও।
প্রধানমন্ত্রী মোদীর বিবাহিত জীবন বহুবার আলোচনার কেন্দ্রে এসেছে। এনিয়ে মুখ খুলেছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী আনন্দীবেন প্যটেল ও মধ্যপ্রদেশের রাজ্যপালও। আনন্দী নিজের মন্তব্যে দাবি করেন, নরেন্দ্র মোদী অবিবাহিত। আর সেই বক্তব্য় গুজরাতের প্রথম সারির সংবাদপত্রে প্রকাশিত হয়।

মোদীকে অবিবাহিত তকমা দেওয়া প্রসঙ্গে এবার মুখ খুললেন প্রধানমন্ত্রীর স্ত্রী যশোদাবেন। তিনি জানিয়েছেন,' নরেন্দ্র মোদী অবিবাহিত এই কথা আনন্দীবেন বলছেন দেখে আমি হতবাক। লোকসভা নির্বাচনের ডিক্লারেশনে তিনি (মোদী) নিজে জানিয়েছেন যে তিনি বিবাহিত এবং স্ত্রী হিসাবে আমার নাম সেখানে উল্লেখ করা রয়েছে।' পাশপাশি যশোদাবেন প্রশ্ন তোলেন, আনন্দীবেন প্যটেলের মতো একজন শিক্ষিত মহিলা একজন স্কুল শিক্ষিকা (যশোদাবেন) সম্পর্কে একথা কী করে বলেন? পাশাপাশি যশোদাবেন জানান, এমন বক্তব্যের মাধ্যমে আনন্দীবেন দেশের প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করেছেন। নরেন্দ্র মোদী সম্পর্কে যশোদাবেন জানান ,'তিনি আমার রাম'।
যশোদাবেন এই বিতর্কে নিজের যাবতীয় বক্তব্য একটি ভিডিওতে তুলে ধরেছেন। তাঁর ভাই অশোক মোদী এই ভিডিওটি মিডিয়ার সামনে নিয়ে আসেন। যশোদাবেনের গোটা পরিবার আনন্দীবেন প্যটেলের মন্তব্য নিয়ে অসন্তুষ্ট। বিষয়টি মিডিয়াকে জানিয়েছেন তাঁর ভাই অসোক মোদী। এর পরবর্তী পর্যায়ে গুজরাত বিজেপি-র তরফে আনন্দীবেন তথা গোটা বিতর্ককে নিয়ে কী পদক্ষেপ নেওয়া হয়, সেদিকে তাকিয়ে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications