চার ধরনের হিন্দুদের ভোট পাচ্ছেন না মোদী! বিজেপিকে নিয়ে প্রশান্ত কিশোরের বড় দাবি

ভোট শুরুর আগেই প্রশান্ত কিশোর বলেছেন, বিজেপি যেমন একা ৩৭০ টি আসন পাবে না, আর এনডিএ-ও ৪০০-র বেশি আসন পাবে না। নিজের মন্তব্য প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর বলেছেন, কখনও কখনও তাঁদের নম্বর দিতে বাধ্য করা হয়। কিন্তু তিনি যা বলেন, তা নেহাতই অনুমান মাত্র। কোন দল কটি আসন পাবে তা কেউ জানে না বলেও মন্তব্য করতে শোনা গিয়েছে।

প্রশান্ত কিশোর বলেছেন, যখন ভিন্ন মতাদর্শের দুটি দল নির্বাচনে লড়াই করে, তখন কিছুটা চেঁচামেচি হয়। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি এমন কিছু দেখছেন না, যেখান থেকে বলা যায়, আশ্চর্য রকমের কিছু ঘটবে।

Prashant Kishor

  • শক্তিশালী বিরোধী দরকার

তেলেঙ্গানার আরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত কিশোর বলেছেন, সরকারের বিরুদ্ধে শক্তিশালী বিরোধী দরকার। তিনি বলেছেন, ২০১৯-এর নির্বাচনে কোনও দলই ৫০ শতাংশ ভোট পায়নি। সেখানে বিজেপি চল্লিশ শতাংশের মতো ভোট পেয়েছিল।

আর বিজেপি তথা এনডিএ চারশো আসন না জিতলেও, এবারও তারাই ক্ষমতায় আসবে, কারণ বিরোধীরা ততটা কার্যকর এবং বিশ্বাসযোগ্য নয়। এবার এনডিএ-র আসন সংখ্যা কমতে পারে বলেও ইঙ্গিত করেছেন প্রশান্ত কিশোর। বিজেপিকে হারাতে ইন্ডিয়া ব্লককে তাদের স্ট্রাইক রেট বাড়াতে হবে বলেও মন্তব্য করেছেন ভোট কুশলী।

  • বিরোধীদের দাবি নিয়ে প্রশ্ন

প্রত্যেক দফা শেষ হওয়ার পরে কংগ্রেস তথা বিরোধীরা দাবি করছে, এবার বিজেপি হেরে যাচ্ছে। এব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রশান্ত কিশোর বলেছেন, সেইসব রাজনৈতিক দলকেই বলতে হবে, বিজেপি কোথায় এত আসন হারাচ্ছে।

  • অর্ধেকের বেশি হিন্দু ভোট দিচ্ছেন না

বিজেপি তথা নরেন্দ্র মোদী প্রচারে রাম মন্দিরের কথা বলছেন, বলছেন জাতীয়তাবাদের কথা। এছাড়াও সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীরাও রয়েছেন। কিন্তু সেখানে অর্ধেকের বেশি হিন্দু বিজেপিকে ভোট দিচ্ছেন না বলেই জানিয়েছেন রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর।

তিনি আরও বলেছেন ২০১৯-এ মুসলিমরা ভোট না দিলেও বিজেপি সারা দেশে ৩৮ শতাংশ ভোট পেয়েছে। অর্থাৎ বিজেপি দেশের ৮০ শতাংশ হিন্দু জনসংখ্যার মধ্যে ৩৮ শতাংশ ভোট পেয়েছে। এর অর্থ হল বিজেপি অর্ধেকের কম হিন্দুর ভোট পেয়েছে।

  • চার ধরনের হিন্দু বিজেপিকে ভোট দিচ্ছেন না

কোন হিন্দুরা বিজেপিকে ভোট দিচ্ছেন না, এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে প্রশান্ত কিশোর বলেছেন, হিন্দুদের মধ্যে যাঁরা গান্ধীকে বিশ্বাস করেন, তাঁরা বিজেপির হিন্দুত্বে বিশ্বাস করেন না। যাঁরা আম্বেদকরকে বিশ্বাস করেন, তাঁরা বিজেপি আদর্শ মানতে তৈরি নন। কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী হিন্দুরা বিজেপিকে ভোট দিতে তৈরি নন। এছাড়াও সমাজতান্ত্রিক লোহিয়ার মতাদর্শে বিশ্বাসী হিন্দুরাও বিজেপির আদর্শ মানতে তৈরি নন বলেও জানিয়েছেন তিনি।

  • বিজেপির বিরুদ্ধে নতুন বিকল্প?

প্রশান্ত কিশোর মনে করেন, এই চার ধরনের হিন্দুদের মুসলিমদের সঙ্গে সামাজিক-রাজনৈতিক জোট তৈরি করা উচিত। সেখান থেকে একটা নতুন বিকল্প তৈরি হতে পারে বলেও মনে করেন তিনি। এটা করলেওবিজেপির বিরুদ্ধে লড়াই করা যাবে। এছাড়া আর কোনও বিকল্প নেই বলেও জানিয়েছেন প্রশান্ত কিশোর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+